ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সাথে ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

অনলাইন নিউজ ডেস্ক
২৯ আগস্ট ২০২৬ ১১:৪৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সাথে ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট ভুল-বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দুঃখ প্রকাশ করেন।

তিনি পোস্টে বলেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা, সিনেমা অনেকটা নিষিদ্ধের মতোই। এই বক্তব্যের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় আসলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের উপর চা‌পিয়ে দিয়েছেন। সেখানকার আলেমওলাদের ওপর দিয়েছেন। তাদের ভাবমূ‌র্তি বিশ্বের সামনে ক্ষুন্ন করেছেন।
ব্রাহ্মণবা‌ড়িয়ায় পু‌লিশের কনসার্ট বন্ধ হওয়ার খবর মিডিয়ায় যেভাবে এসে‌ছিল, বাস্তব চিত্র তা থে‌কে আলাদা ছিল। গভীর রাতে উচ্চ শব্দের কারণে মাদ্রাসার পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। তাই শিক্ষার্থীরা সাউন্ড কমাতে বলে। এ নিয়ে পু‌লিশ ও শিক্ষর্থীদের কখা কাটাকা‌টি থেকে পরবর্তী ঘটনা ঘ‌টে। কয়েকজন শিক্ষার্থী আহত হন পু‌লি‌শের লাঠিপেটায়।

মি‌ডিয়া ভিন্নভাবে উপস্থাপন করলেও, ঘটনাপ্রবাহ থেকে এটা স্পষ্ট মাদ্রাসা শিক্ষার্থীরা কনসা‌র্ট বন্ধ ক‌রে দেয়‌নি। তারা শুধু শব্দ কমাতে বলে‌ছিলেন। এর মানে ব্রাহ্মণবা‌ড়িয়ায় সাংস্কৃ‌তিক কার্যক্রম নি‌ষিদ্ধ নয়, যেমনটা স্বরাষ্ট্রমন্ত্রী বলে‌ছি‌লেন। যার মাধ্যমে তি‌নি ব্রাহ্মণবা‌ড়িয়ার মানুষকে সম্পর্কে ভুল বার্তা দিয়ে‌ছিলেন, তাদেরকে ছোট করে‌ছিলেন”।

এর আগে হাসনাতের বক্তব্যের প্রতিবাদে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। সেখান থেকে হাসনাত আবদুল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয় এবং তিনি দুঃখ প্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি হতে না দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। পরবর্তীতে হাসনাতের দুঃখ প্রকাশের পর কওমি শিক্ষার্থীরা এনসিপির কর্মসূচি প্রতিহতের অবস্থান থেকে সরে আসে।

তাছাড়া সিলেটে নৌকাবাইচের বন্ধ হওয়াকে ব্রাহ্মণবা‌ড়িয়ায় বলায় সেটি স্থানগত ভুল হওয়ার জন্যও দুঃখ প্রকাশ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...