চাঁদপুরে প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা

নিউজ ডেস্ক
০৪ নভেম্বর ২০২৬ ২:১৬ পিএম
চাঁদপুরে প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা

চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে পে-অর্ডার দেওয়া হয়। শিক্ষার্থীদের নিজ নিজ ব্যাংক হিসাবে এ অর্থ জমা হবে।

আজ বুধবার সকাল ১০টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের তত্ত্বাবধানে এ সহায়তা বিতরণ করা হয়। তাঁর পক্ষে চেক বিতরণ করেন জেলা ছাত্রদলের সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগ।

চাঁদপুরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা
চাঁদপুরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব, যুগ্ম আহ্বায়ক মামুন খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, মহিলা কলেজ ছাত্রদলের সভানেত্রী নাসিম আক্তার, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, জান্নাত ও সাদিয়া আক্তারসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে ছাত্রদল নেতারা বলেন, প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে এ ধরনের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ। আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থী যেন পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

জাতীয় সমাজকল্যাণ পরিষদের এ সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেওয়া ও আর্থিক সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...