সোমবার সারা দেশে উপজেলা ও থানায় জামায়াতের বিক্ষোভ
আগামীকাল সোমবার দেশের সব উপজেলা ও থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানানো হয়েছে।
রোববার এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালিত হবে। পাশাপাশি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াও এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদেও বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তা সর্বাত্মকভাবে সফল করতে তিনি সংশ্লিষ্ট উপজেলা ও থানা জামায়াতের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এ কর্মসূচিতে দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পর্কিত খবর
টাঙ্গাইলে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩
শ্রীমঙ্গলে ১৩.১ ডিগ্রিতে তাপমাত্রা
আন্দোলন নিয়ে বিভক্তি কাটেনি অচলাবস্থা
৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা
পাকিস্তানের সিন্ধু পার্লামেন্টে স্পিকার হাফিজ উদ্দিনকে ‘বীর বিক্রম’ বলে সম্বোধন
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আরও পড়ুন