গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪
গাজীপুরের কাশেমপুর বাগবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারীসহ চারজন দগ্ধ হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
শনিবার (১৬ নভেম্বর) রাতের দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন- মো. তানজিল (২২), রাব্বি (২০), শামসুল (৬৫) ও রোজিনা হক (৪৯)।
ন্যাশনাল ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গত রাতের দিকে গাজীপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ অবস্থায় এখানে আসে। তাদের মধ্যে তানজিল ৩০ শতাংশ, রাব্বি ২৩ শতাংশ, শামসুল ৫ শতাংশ ও রোজিনা ৩ শতাংশ দগ্ধ হয়েছেন।
এদের মধ্যে দুইজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের জরুরি বিভাগের অবজারভেশন শেষে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) রেফার্ড করা হয়েছে।
সম্পর্কিত খবর
হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা হাজার ছুঁই ছুঁই
ডেঙ্গুতে চলতি বছর মৃত্যু ১০০ ছাড়ালো
বেলকুচিতে মা ও শিশু জেনারেল হাসপাতাল উদ্বোধন
কফি খাওয়ার বদলে পায়ুপথে প্রয়োগ, কেন ভাইরাল ‘কফি এনিমা’?
কর্মস্থলে অনুপস্থিত থাকলে চিকিৎসকদের বেতন বন্ধ
ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় সুজানগরে ফ্রি মেডিকেল ক্যাম্প

আরও পড়ুন