চিন্ময় গ্রেপ্তারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন: রিজভী
চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের মতো মায়াকান্না করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির বলেন, মুগ্ধ-আবু সাঈদের মতো দুই হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যাকারী শেখ হাসিনা সরকারের এই কান্না ভারতের কাছ থেকে পুরস্কার লাভের আশায়। দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় ভারতের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিলেও ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ হত্যার সময় কেন চুপ ছিল বলেও প্রশ্ন তোলেন রাকসুর সাবেক এই ভিপি।
এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার তার মূল দায়িত্বের চেয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও পলিথিন বন্ধের মতো কাজে বেশি গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে ঐতিহাসিক ৭ই নভেম্বর ১৯৭৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?
নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন-ইয়াসের খান চৌধুরী
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা

আরও পড়ুন
চিন্ময় গ্রেপ্তারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন: রিজভী
চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের মতো মায়াকান্না করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির বলেন, মুগ্ধ-আবু সাঈদের মতো দুই হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যাকারী শেখ হাসিনা সরকারের এই কান্না ভারতের কাছ থেকে পুরস্কার লাভের আশায়। দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় ভারতের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিলেও ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ হত্যার সময় কেন চুপ ছিল বলেও প্রশ্ন তোলেন রাকসুর সাবেক এই ভিপি।
এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার তার মূল দায়িত্বের চেয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও পলিথিন বন্ধের মতো কাজে বেশি গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে ঐতিহাসিক ৭ই নভেম্বর ১৯৭৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি…
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি…