খুঁজুন
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২

বছরের প্রথম দিনেই ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে ফিরলেন মনির খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ণ
বছরের প্রথম দিনেই ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে ফিরলেন মনির খান

‘অঞ্জনা’ সিরিজের গান দিয়ে সারা দেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন মনির খান। সেই ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম দিন ‘স্বৈরাচারী অঞ্জনা’ শিরোনামের নতুন গান নিয়ে হাজির হলেন তিনি।

বিষয়টি গায়ক নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বুধবার (০১ জানুয়ারি) গায়কের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় নতুন গানটি।

‘আমার জীবন যদি দেশ হয় তার, তুই যে প্রধানমন্ত্রী… অঞ্জনা’- এমন কথায় ‘স্বৈরাচারী অঞ্জনা’ শিরোনামে গানটির কথা লিখেছেন ও সুর করেছেন খ্যাতিমান গীতিকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার। সঙ্গীত আয়োজন করেছেন বিনোদ রায়। এরই মধ্যে এর মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে।

প্রতিবার নতুন বছরের প্রথম দিন ‘অঞ্জনা’ শিরোনামে গান প্রকাশ করে আসছেন মনির খান। সেই ধারাবাহিকতায় এবারও নতুন গান নিয়ে ফেরা তার। তবে এবার ব্যতিক্রমী এক অঞ্জনাকে তুলে ধরা হয়েছে নতুন গানটিতে।

মনির খান বলেন, এবার একটু ভিন্ন ধারায় অঞ্জনা গান তৈরি করেছি। বর্তমান পরিস্থিতি এবং অঞ্জনার চারিত্রিক বিষয়গুলো মিল রেখেই সৃষ্টি করা হয়েছে এই গানটি। শ্রোতারা তো বরাবরই আমার গান শোনেন, গান শুনে আমাকে ভালোবেসেছেন, হৃদয়ে জায়গা করে দিয়েছেন বলেই আমি আজ এখানে এসেছি। এ কারণেই দীর্ঘদিন ধরে সংগীতের সঙ্গে চলতে পারছি।

এ গায়ক আরও বলেন, আশা করছি এবারের ‘অঞ্জনা’র স্বাদ একদমই ভিন্ন ধাঁচের হবে। এ শিরোনামে তো অনেক গান করেছি। প্রতিটি গানেই নিজের সেরাটা দিয়েছি। তবে এবারের গানটি নিয়ে কিছু না বললেই নয়। এবার শ্রোতাদের কাছে জোর গলায় বলছি এ কারণে যে, এবারের অঞ্জনায় যেমন ব্যতিক্রমী ধাঁচ ও স্বাদ রয়েছে, একইসঙ্গে শ্রোতারা মজা পাবেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’-এ প্রথমবারের মতো প্রকাশ পায় ‘অঞ্জনা’ শিরোনামের গান। ওই সময় গানটি প্রকাশ হওয়ার পর দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর থেকে প্রায় সব অ্যালবামেই জায়গা করে নিয়েছে ‘অঞ্জনা’ শিরোনামের গান।

বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও প্রশ্নফাঁসে জড়িত সৈয়দ আবেদ আলী জীবনের তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগারে থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আল আমিন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানি লন্ডারিং আইনে আসামি সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে মামলা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেন পাওয়া যায়। তার মধ্যে মো। জাকারিয়া রহমানসহ একাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী জড়িত আছেন মর্মে তথ্য পাওয়া যায়।

আসামি সৈয়দ আবেদ আলী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) একজন গাড়িচালক (অবসরপ্রাপ্ত) হয়েও তিনি সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন। অনেক সরকারী কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং অনৈতিকভাবে চাকুরি পেয়েছেন মর্মে বিশ্বস্থসূত্রে জানা যায়।

আসামি সৈয়দ আবেদ আলী ওরফে জীবনের কাছে থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রকৃত তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
১
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে বেলকুচিতে রাজস্ব তহবিল হতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও সনদ বিতরণ কুড়িগ্রামে মাদক সেবনের অপরাধে ৩ মাদকসেবির কারাদন্ড