সিংড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা তৈরি, ১ লাখ টাকা জরিমানা
নাটোরের সিংড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে, পা দিয়ে পিষে ও মান সনদ ব্যতীত লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে নামবিহীন উৎপাদনকারী একজনকে ১ লক্ষ টাকা জরিমানা ও ৪ টন মালামাল জব্দ করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের চকসিংড়া মহল্লায় অভিযান পরিচালনা করে কারখানার মালিক জাহেদুল ইসলামকে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় এক লক্ষ জরিমানা করা হয়। এছাড়াও ৬ লাখ টাকা মূল্যের ৪ টন লাচ্ছা সেমাই জব্দ করা হয়।
ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী সরদার।
এসময় বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেনসহ সিংড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না বৈদ্যুতিক ট্রান্সফরমার…
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ…

আরও পড়ুন
সিংড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা তৈরি, ১ লাখ টাকা জরিমানা
নাটোরের সিংড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে, পা দিয়ে পিষে ও মান সনদ ব্যতীত লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে নামবিহীন উৎপাদনকারী একজনকে ১ লক্ষ টাকা জরিমানা ও ৪ টন মালামাল জব্দ করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের চকসিংড়া মহল্লায় অভিযান পরিচালনা করে কারখানার মালিক জাহেদুল ইসলামকে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় এক লক্ষ জরিমানা করা হয়। এছাড়াও ৬ লাখ টাকা মূল্যের ৪ টন লাচ্ছা সেমাই জব্দ করা হয়।
ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী সরদার।
এসময় বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেনসহ সিংড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না…
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য…
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার…
