পাইকগাছায় সিরাতুল হুদা ট্রাস্ট ও শামসুর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

অনলাইন নিউজ ডেস্ক
২৫ মার্চ ২০২৫ ২:১০ পিএম
পাইকগাছায় সিরাতুল হুদা ট্রাস্ট ও শামসুর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

আজ (২৫ মার্চ)খুলনার পাইকগাছায় পবিত্র মাহে রমাদান উপলক্ষে স্থানীয় সিরাতুল হুদা ট্রাস্ট ও শামছুর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়।

দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক ও শামছুর রহমান ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব মোঃ মেজবাহুল ইসলাম এর সৌজন্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ গোলাম সারোয়ার,জেলা নায়েবে আমীর,উপজেলা আমীর মাওঃ সাইদুর রহমান,অধ্যাপক আব্দুল মোমিন,সদস্য জেলা ইউনিট,পৌর আমীর ডাঃ আসাদুল হক, অধ্যক্ষ আব্দুর রহিম, জেড এইচ শাহীন, মোঃ তামিম রায়হান, মোঃ সোহেল আহমেদ,আল মামুন ও আবু মুছা সহ অনেকেই।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...