বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

অনলাইন নিউজ ডেস্ক
১৮ আগস্ট ২০২৫ ৮:৪৪ পিএম
বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

“অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় মৎস্য  সপ্তাহ পালন করা হয়েছে।

সোমবার ১৮ আগস্ট সকালে উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে র‌্যালী ও উপজেলা পুকুরে পোনা অবমুক্ত করা হয়। 

উপজেলা মৎস্য কর্মকর্তা আল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আফরিন জাহান। 

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সমন্বয়ক মুসা হাশেমীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবীগন উপস্থিত ছিলেন। 

সবশেষে সফল মৎস্যচাষীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...