দুমকিতে গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন নিউজ ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫ ১০:০৭ পিএম
দুমকিতে গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পটুয়াখালীর দুমকিতে গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) রাত ৮টায় উপজেলার নতুন বাজারস্থ গণ অধিকার পরিষদের কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দুমকি উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মুন্না জহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মশিউর রহমান সাদ্দাম মৃধা।

বিশেষ অতিথি ছিলেন জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব ঊর্মি আক্তার, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনির মোল্লা, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন দুমকি উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি সুবর্ণা রশিদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আক্তারুজ্জামান মিশু, সাধারণ সম্পাদক তানভীর হোসেন, নবগঠিত মুরাদিয়া ইউনিয়ন গণ অধিকার পরিষদের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব কবির হোসেনসহ বিভিন্ন নেতাকর্মী।

আলোচনা সভায় বক্তারা বলেন, “দক্ষিণ বাংলার গর্ব নুরুল হক নুর আমাদের আদর্শ ও অনুপ্রেরণা। পটুয়াখালীতে আমরা একজন সৎ, নিষ্ঠাবান ও তরুণ মেধাবী নেতৃত্ব পেয়েছি। আগামী নির্বাচনে ট্রাক মার্কায় ভোট দিয়ে নুরুল হক নুরের হাতকে আরও শক্তিশালী করবো।”

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...