রোববার বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ ঢাবি শিক্ষার্থীদের
আগামী রোববার (২৩ নভেম্বর) থেকে ১৫ দিন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ থাকবে। রোববার বিকেল ৫টার মধ্যে সব শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। হলগুলো ঠিকঠাক করে পরে বিশ্ববিদ্যালয় পুনরায় খোলা করা হবে।
শনিবার (২২ নভেম্বর) ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে। হলগুলোর পুরোনো অবস্থা আছে। এই হলগুলো প্রতিটা ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও মেরামত করা প্রয়োজন। সেই কারিগরি পর্যবেক্ষণের জন্য প্রকৌশলীদের ভাষ্যমতে ৪ সপ্তাহ প্রয়োজন। কিন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ২ সপ্তাহ সময় দিয়েছে।
এজন্য সব হল খালি করা প্রয়োজন। ফলে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা ২ সপ্তাহ বন্ধ থাকবে। আগামী রোববার বিকেল ৫টা থেকে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হলো।
হল ছাড়ার সময় যেহেতু তাদের রুম পর্যবেক্ষণ করতে হবে, তাই তারা চাবিগুলো সংশ্লিষ্ট হাউজ টিউটরকে দিতে বলা হলো।
সম্পর্কিত খবর
ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা
জকসু নেতাকে থাপ্পড় দেওয়া সেই ছাত্রীকে সাময়িক বহিষ্কার
এক দুই তিন চার, আদুভাই সিট ছাড়: ডাকসু
সাদিক কায়েমসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাত্রদলের আবেদন

আরও পড়ুন
রোববার বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ ঢাবি শিক্ষার্থীদের
আগামী রোববার (২৩ নভেম্বর) থেকে ১৫ দিন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ থাকবে। রোববার বিকেল ৫টার মধ্যে সব শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। হলগুলো ঠিকঠাক করে পরে বিশ্ববিদ্যালয় পুনরায় খোলা করা হবে।
শনিবার (২২ নভেম্বর) ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে। হলগুলোর পুরোনো অবস্থা আছে। এই হলগুলো প্রতিটা ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও মেরামত করা প্রয়োজন। সেই কারিগরি পর্যবেক্ষণের জন্য প্রকৌশলীদের ভাষ্যমতে ৪ সপ্তাহ প্রয়োজন। কিন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ২ সপ্তাহ সময় দিয়েছে।
এজন্য সব হল খালি করা প্রয়োজন। ফলে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা ২ সপ্তাহ বন্ধ থাকবে। আগামী রোববার বিকেল ৫টা থেকে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হলো।
হল ছাড়ার সময় যেহেতু তাদের রুম পর্যবেক্ষণ করতে হবে, তাই তারা চাবিগুলো সংশ্লিষ্ট হাউজ টিউটরকে দিতে বলা হলো।
সম্পর্কিত খবর
ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার…
সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট…