দুমকিতে জন্ম–মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গতি আনতে ব্যতিক্রমী কর্মশালা অনুষ্ঠিত
দুমকী উপজেলা প্রশাসনের উদ্যোগে জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রিকরণ কার্যক্রমকে আরও গতিশীল ও সেবা–সহায়ক করতে এক ব্যতিক্রমী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হকের সভাপতিত্বে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথিসহ বিভিন্ন বিভাগ, প্রশাসন, রাজনৈতিক অঙ্গন ও সুশীল সমাজের প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতি ছিল।
এ সময় বক্তব্য রাখেন দুমকী থানা ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম শাহীন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক মুন্না জহির, সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন (জুয়েল), জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মোঃ আলতাফ হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম, বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, সরকারি জনতা কলেজের অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহম্মেদ কবির, দুমকি প্রেসক্লাব সভাপতি মোঃ আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খান, নতুনবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সরদার প্রমুখ।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। কর্মশালায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবাকে আরও দ্রুত, সহজ ও নাগরিকবান্ধব করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
উল্লেখ্য, দুমকী উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ইতিমধ্যে দুইবার দেশসেরা এবং টানা পাঁচবার বিভাগসেরা হওয়ার গৌরব অর্জন করেছে।




আপনার মতামত লিখুন