দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পটুয়াখালীর দুমকিতে দেশের অন্যতম শীর্ষ দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় দুমকি নতুন বাজারস্থ নিউ চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা ইত্তেফাক প্রতিনিধি অধ্যক্ষ জামাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন জুয়েল, পটুয়াখালী জেলা সমকাল ও আরটিভি প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মুফতি সালাহউদ্দিন, প্রথম আলো জেলা প্রতিনিধি বিলাস দাস, দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ হাওলাদার, উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার, লুথ্যারান হেলথকেয়ার বাংলাদেশ-এর সহকারী হাসপাতাল পরিচালক ডা. অমিতাভ তরফদার, সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন, দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সিনিয়র সাংবাদিক আমির হোসেন ও হারুন অর রশীদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং দুমকিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুমকি উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সাংবাদিকতা, তরুণ উদ্যোক্তা, প্রতিবন্ধীসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপন করা হয়।





আপনার মতামত লিখুন