বেলকুচিতে বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে শিক্ষা কার্যক্রমে আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি করতেই এ বই উৎসবের আয়োজন করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। নতুন বই শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে নেবে। নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
এ সময় আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস. এম গোলাম রেজা, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ফরিদ হাসান, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা।
এছাড়াও উপজেলার ৪০নং ভাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
উক্ত বিতরণ উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আশরাফুল আলম তালুকদার আলপু,উপজেলা যুবদলের সাবেক সহ – সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডল, শিক্ষক জাকির হোসেনসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।
বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং নতুন উদ্যমে শিক্ষাবর্ষ শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন।




আপনার মতামত লিখুন