রাজারহাটে সাজ্জাদ স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

অনলাইন নিউজ ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৬ ৩:৩৬ এএম
রাজারহাটে সাজ্জাদ স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রাজারহাট উপজেলার উমর মজিদ ইউপি’র ফুলখা মন্ডল পাড়ায় সাজ্জাদ স্মৃতি স্মরণে আয়োজিত সাজ্জাদ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫- ২০২৬ইং উদ্বোধন করা হয়েছে।

সোমবার ০৫ জানুয়ারি ২০২৬ ইং বিকালে মন্ডল পাড়া মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন, উমর মজিদ ইউপি চেয়ারম্যান আহসানুল কবির (আদিল)।

তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারো সাজ্জাদের স্মৃতি সরণের ক্রিকেট টুনামেন্ট আয়োজন করা হয়েছে। তাছাড়া টুর্নামেন্ট থেকে প্রতিভাবান ক্রিকেটার বাছাইয়ের মাধ্যমে ভবিষ্যৎ জাতীয় ক্রিকেটের জন্য দক্ষ খেলোয়াড় তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতিত্ব করেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব ছামাদ (ধনী) ৪নং ওয়ার্ড সদস্য জনাব নজরুল ইসলাম মন্ডল, ইউপি যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর ইসলাম।

অনুষ্ঠানে ইউপি’র নেতৃবৃন্দ, খেলোয়াড়, অভিভাবকসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে উমর মজিদ ইউপির সরদার পাড়া গ্রাম বনাম শামীর দল খেলা অনুষ্ঠিত হয়।।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...