বেলকুচিতে ভূয়া দলিলে বাড়ী দখলের প্রতিবাদে সাংবাদিক সন্মেলন

অনলাইন নিউজ ডেস্ক
০৪ মার্চ ২০২৬ ৬:৪৩ পিএম
বেলকুচিতে ভূয়া দলিলে বাড়ী দখলের প্রতিবাদে সাংবাদিক সন্মেলন

সিরাজগঞ্জের বেলকুচিতে ভূয়া দলিল বানিয়ে অবৈধভাবে বাড়ী দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার চরচালা গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী শেফালী খাতুন গং এর বিরুদ্ধে। ৪ মার্চ বুধবার সকালে দখলের প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগী ইমদাদুল হক বেলকুচি প্রেসক্লাব ভবনে সংবাদ সম্মেলন করেছেন।

ভুক্তভোগী ইমদাদুল হক বলেন, ১৯৭৭ সালে  উপজেলার চালা মৌজার ৫৭৪ দাগে আমি ও আমার ভাইগণ জায়গা ক্রয় করে ভোগদখল করে আসছি এবং আমার এক ভাইয়ের জায়গা আমরা দুই ভাই বিক্রয় দলিল মূলে ক্রয় করি। পরবর্তীতে আমার ভাই মৃত আব্দুল মান্নানের স্ত্রী ২০১৩ সালে অবৈধ হেবানামা দলিল মূলে জমি জবর দখল করে।

আমি আদালতে মামলা দায়ের করলে আদালত পূর্বে তার স্বামী মৃত আব্দুল মান্নান তার জায়গা ইমদাদুল হকের নিকট পূর্বে বিক্রি করায় তার দলিল অবৈধ ঘোষণা করেন। বিবাদীগণ এখন জোরপূর্বক আমার জায়গা  ও স্থাপিত ঘরবাড়ি দখল নেওয়ার পায়তারা করছেন। 

ভুক্তভোগী আরও বলেন, এ নিয়ে বিবাদী শেফালী খাতুন আদালতে মামলা করে ছিলেন। কিন্তু আদালতের রায়ে সেটি খারিজ করে দিয়েছেন। এই জবরদখলমূলক কর্মকাণ্ড বন্ধে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...