উল্লাপাড়ায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণী পেলেন বীজ ও সার

অনলাইন নিউজ ডেস্ক
০৩ এপ্রিল ২০২৬ ৮:৩৬ পিএম
উল্লাপাড়ায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণী পেলেন বীজ ও সার

২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনার কর্মসূচি’র আওতায় খরিপ-১ মৌসুমে তোষাপাট ফসলের আবাদ বৃদ্ধি লক্ষ্যে সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার ৬ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে তোষাপাট বীজ, উফশী আউশ ধান বীজ, তিল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উল্লাপাড়ার আয়োজনে, শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ কৃষি অফিস সন্মুখ হতে প্রধান অতিথি হিসেবে উক্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান।

এসময় উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) এটিএম আরিফ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সূবর্ণা ইয়াসমীন-সূমী, উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান আলী, সাবেক মেয়র মোঃ বেলাল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ  তাসিন বিন নুর, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোছাঃ সাজেদা আক্তার ইতি, এসএপিপিও মোঃ সরোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল আলিম প্রমুখ।

এসময়ে কৃষি অফিসের অন্যান্য উপ-সহকারী, সুবিধাভোগী কৃষক-কৃষাণী, সাংবাদিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...