বেলকুচিতে গীতা পাঠের পাঠশালা উদ্বোধন ও এমপিকে সংবর্ধনা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির অঙ্গনে সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ গীতা পাঠশালা উদ্বোধন করা হয়েছে। এবং উপজেলা জিধুরী আদালতপাড়া মন্দির কমিটির পক্ষ থেকে সিরাজগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার ১১ এপ্রিল বিকেলে উপজেলার জিধুরী আদালতপাড়া রাধা গোবিন্দ মন্দির কমিটির আয়োজন এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আমিরুল ইসলাম খান আলীম বলেন, হিন্দু সম্প্রাদয়ের মানুষ সাথে আমার আত্মার সম্পর্ক। তারা সমাজে এবং রাষ্ট্রে কোন ভাবেই যেনো বৈষম্যের শিকার না হয় সে দিকে আমার গুরুত্বপূর্ণ্য ভুমিকা থাকবে। আপনাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করবো। আপনারা আপনাদের কথা রেখেছেন আমাকে নির্বাচিত করছেন প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন আমিও আপনাদের কথা দিচ্ছি আমিও আপনাদের কথা রাখবো বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির নির্মাণের জন্য সরকারি তহবিল থেকে ৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন যা ১ মাসের মধ্যে মন্দির কমিটি পেয়ে যাবে।
এ পাঠশাল উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি গোপাল চন্দ্র সাহা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ভিপি অমর কৃষ্ণ দাস, শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব ড. অশোক কুমার রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ রায় ,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জয় শংকর সাহা প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিল ভূইঁয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক আলতাফ হোসেন প্রমানিক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম উপস্থিত ছিলেন।
গীতা পাঠশালার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, পাবনা সিরাজগঞ্জ ও বগুড়ার, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট ধর্ম মন্ত্রণালয়ের, ট্রাস্টি, এ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা।




আপনার মতামত লিখুন