বেলকুচির কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু ও সম্পাদক আনোয়ার নির্বাচিত

অনলাইন নিউজ ডেস্ক
১৫ জুন ২০২৬ ১২:১৪ এএম
বেলকুচির কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু ও সম্পাদক আনোয়ার নির্বাচিত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কামারপাড়া চৌমহনী বাজার বণিক সমিতির নির্বাচন দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে আলহাজ লতিফা শাহজাহান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে রাত সাড়ে ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে মতিয়ার রহমান লাবলু (চেয়ার) প্রতীকে ১৪৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গফুর মণ্ডল (ছাতা) প্রতীকে পেয়েছেন ৯৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন (মোরগ) প্রতীকে ২০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম সরকার (তালাচাবি) প্রতীকে পেয়েছেন ১২৮ ভোট।

সহ-সভাপতি পদে আব্দুল মালেক মণ্ডল (দেয়াল ঘড়ি) প্রতীকে ১৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফেজ আব্দুল মান্নান খন্দকার (মোমবাতি) প্রতীকে পেয়েছেন ১৬৩ ভোট।

এছাড়া সদস্য পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সন্তোষ আলী (ফ্যান), বারেক সরকার (হাতি), মজনু মণ্ডল (আপেল), মুছা আহম্মেদ (গোলাপ ফুল), সোহাগ মণ্ডল (ঘোড়া), কৃষ্ণ কুমার ঘোষ (বাল্ব), ছাইদুল ইসলাম (হাতপাখা), আলী হোসেন (মাছ) এবং শহিদুল ইসলাম (বালতি) প্রতীকে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন চলাকালে কামারপাড়া চৌমহনী বাজার বণিক সমিতির নির্বাচন কমিটির অন্তর্বর্তীকালীন সভাপতি আলহাজ মোহাম্মদ হারুন অর রশিদ, বেলকুচি উপজেলা সমবায় কর্মকর্তা রানা ইসলামসহ নির্বাচন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কামারখন্দ উপজেলা সমবায় কর্মকর্তা  ও নির্বাচন পরিচালনা কর্মকর্তা  রেজওয়ানা ইসলাম বলেন, “কামারপাড়া চৌমহনী বাজার বণিক সমিতির মোট ভোটার সংখ্যা ৩৫৬ জন। এর মধ্যে ৩৩৩টি ভোট প্রদান করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। সকলের সহযোগিতায় সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।”

দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...