বিএনপির ৩নং ভাঙ্গাবাড়ী ইউপির নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন নিউজ ডেস্ক
২৭ আগস্ট ২০২৬ ৯:২৬ পিএম
বিএনপির ৩নং ভাঙ্গাবাড়ী ইউপির নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

​বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ভায়া জোকনালা ময়দান বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বেলকুচি উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি কেরামত আলী তালুকদার, হাজী হাফিজ শেখ, রুহুল আমিন মোল্লা রাকিবুর রহমান শাহীন।

এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক ছাত্রদল নেতা মাসুদ রানা, জাহাঙ্গীর আলম জুপিটার,জাহিদুল ইসলাম তালুকদার,হাজী এবাদুর রহমান রাজা। ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা। বিএনপি নেতা আব্দুর রাজ্জাক মন্ডল, মনোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা নজরুল ইসলাম প্রমুখ।

সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের কার্যক্রম গতিশীল করার পাশাপাশি নির্বাচন পরিচালনার বিভিন্ন কৌশলগত বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশী ৫ জন চেয়ারম্যান প্রার্থী উপস্থিত ছিলেন। তারা বলেন আমাদের নেতা সিরাজগঞ্জ-৫ (বেলকুচি চৌহালী) আসেন সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম যাকে মনোনয়ন দিবেন আমরা তার সাথে থেকে নির্বাচনী কাজ করবো ইনশাআল্লাহ। 

এ সময় তারা এলাকার সাধারণ মানুষের অধিকার আদায় ও দলীয় সাংগঠনিক শক্তি সুসংহত করার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

​সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...