বেলকুচিতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন নিউজ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৬ ৯:৪৩ পিএম
বেলকুচিতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ​বেলকুচি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  আফরিন জাহান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

​এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম গোলাম রেজা, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল,  সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রাং, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  রেজাউল করিম সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতি।

​সভায় বক্তারা শিক্ষার পরিবেশ উন্নত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং পাঠদান প্রক্রিয়ায় গুণগত পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...