সিলেটে বাসের ধাক্কায় ৯ মাসের শিশুসহ মা নিহত

নিউজ ডেস্ক
১১ অক্টোবর ২০২৬ ৯:৩৫ এএম
সিলেটে বাসের ধাক্কায় ৯ মাসের শিশুসহ মা নিহত

সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের বুড়িবস্তি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশায় বাসের ধাক্কায় ৯ মাসের শিশুকন্যাসহ তার মা নিহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট সদর উপজেলার বুড়িবস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- সিলেটের বিমানবন্দর থানাধীন লালবাগ এলাকার বাসিন্দা সামির আহমদের স্ত্রী সুমাইয়া বেগম (২০) এবং তাদের ৯ মাস বয়সী মেয়ে ইনাইয়া জান্নাত।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান।

পুলিশ জানায়, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বিমানবন্দরের রানওয়েসংলগ্ন এলাকায় সাদাপাথর পরিবহনের (সিলেট-জ ১১-০৫৮৯) একটি বাস বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় মা-মেয়ে দুজনেই মারা যান।

এব্যাপারে সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, নিহত মা-মেয়ের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...