ঘাটাইলের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়

নিউজ ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬ ৫:৩১ পিএম
ঘাটাইলের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় স্থানীয় বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানের বিষয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরী তাসমিন উর্মি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ।

সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সেবা কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিষয়গুলোর সমাধানের বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সরোয়ার রিজভী, প্রকৌশলী শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রাফিউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্নাবাশ হাসডাক, বিআরডিবির চেয়ারম্যান মো. হারুনর রশিদ, ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলালসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...