বেলকুচিতে জমি দখলের মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

নিউজ ডেস্ক
০১ নভেম্বর ২০২৬ ৫:৫৮ পিএম
বেলকুচিতে  জমি দখলের মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

রেজাউল করিম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে মুকুন্দগাঁতী মৌজার সম্পত্তির ভুয়া দাবিকারী শামীু বেগমের মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জমির মালিকের ওয়ারিশরা।

​রোববার (১ নভেম্বর) সকালে বেলকুচি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান তারা। এতে লিখিত বক্তব্য পাঠকারেন হাফিজুর রহমান।

হাফিজুল বলেন , মুকুন্দগাঁতী মৌজার এস এ ১০৯ নং দাগের রেকর্ডীয় মালিক তার বাবা সামাদ, চাচা আজহার ও মোজাম্মেল হক। ক্রয়সূত্রে এস রেকর্ড মূলে তার বাবা ও চাচারা উক্ত এস এ ১০৯ নং দাগে ৭.২৫ (সোয়া সাত) শতাংশ জমির বৈধ মালিক। রেকর্ডীয় মালিকরা এই জমি পানি উন্নয়ন বোর্ড বা প্রতিপক্ষ শামু বেগমের নিকট কখনোই বিক্রি করেননি। জমিটি সম্পূর্ণ তাদের বৈধ দখলে রয়েছে।

​বক্তব্যে তিনি আরও অভিযোগ করে বলেন , প্রতিপক্ষ শামু বেগম তাদের স্বত্ব দখলীয় জমিতে জোরপূর্বক বাড়িঘর তৈরির পায়তারা চালাচ্ছেন। অন্যায়ভাবে অনুপ্রবেশকারীদের থেকে রক্ষা পেতে জমির চারিপাশে টিনের বেড়া দেওয়া হলে তিনি মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন। এতে তাদের মারাত্মকভাবে পারিবারিক ও সামাজিক মানহানি হয়েছে।

শামু বেগম আওয়ামী লীগ পরিবারের সদস্য ও সুবিধাভোগী। বিগত আওয়ামী লীগ আমলেও তিনি এই জমি নিয়ে রাজনৈতিকভাবে হয়রানি করেছেন ও বর্তমানে উপর মহলের চাপের কথা বলে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা চালাচ্ছেন। তার সাথে পারিবারিক কোনো বিরোধ বা আর্থিক জটিলতা না থাকলেও তিনি প্রোপাগান্ডা চালাচ্ছেন বলে তিনি সংবাদ সন্মেলনে দাবী করেন।

​সংবাদ সম্মেলনে, ভুক্তভোগী পরিবার তাদের সমস্যা সমাধানের জন্য স্থানীয় সুশীল সমাজ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...