ঘাটাইলে পল্লী সঞ্চয় ব্যাংকের সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবি

নিউজ ডেস্ক
০৪ নভেম্বর ২০২৬ ৯:২৫ পিএম
ঘাটাইলে পল্লী সঞ্চয় ব্যাংকের সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবি

টাঙ্গাইলের ঘাটাইলে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) অনুমোদনের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় পল্লী সঞ্চয় ব্যাংকের ঘাটাইল শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক সংসদ বি-২২১৫ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অফিসিয়াল মাঠ সহকারী মো. এনামুল হক, ঢাকা বিভাগীয় অফিসিয়াল মাঠ সহকারী মো. লিখন সিদ্দিকী, টাঙ্গাইল জেলা অফিসিয়াল মাঠ সহকারী ও সহ-সভাপতি মো. সুমন মিয়া, মো. রকিবুল হাসান, মো. রাসেল খান, লুবনা খাতুন, আখি খানম, সোহেল রানা, রাসেল, লিসান মাহমুদসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
মানববন্ধনে বক্তারা বলেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক প্রেরিত সাংগঠনিক কাঠামো দ্রুত অনুমোদনের জন্য সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...