টাঙ্গাইলে ২ হাজার ৫ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬ ৩:০০ পিএম
টাঙ্গাইলে ২ হাজার ৫ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

এসআরবি-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল এর অভিযানে ২ হাজার ৫ শত ৩০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মুহাম্মদ আলী (৪০) কে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪, সিপিসি-৩ সদস্যরা।

মাদকের বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স’ নীতির ধারাবাহিকতায় এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ১ মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী থানাধীন এলেঙ্গা-ময়মনসিংহ অভিমুখী সড়কে সাতুটিয়া সাকিনস্থ বিদ্যুৎ অফিস সংলগ্ন পাঁকা রাস্তায় বিশেষ চেক পোস্ট স্থাপন করে সিএনজিতে যাত্রীবেশে থাকা মাদক কারবারিকে ২,৫৩০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি মুহাম্মদ আলী (৪০), জেলা-কক্সবাজার।

অভিযানের বিবরণে—

গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি কালিহাতী থানাধীন এলেঙ্গা-ময়মনসিংহ অভিমুখী সড়কে সাতুটিয়া সাকিনস্থ বিদ্যুৎ অফিস সংলগ্ন পাঁকা রাস্তায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্টে বিভিন্ন যানবাহন তল্লাশিকালে দুপুরে এলেঙ্গা হতে কালিহাতী থানা বাজার অভিমুখে ছেড়ে আসা সিএনজি তল্লাশি করে সন্দেহভাজন যাত্রীদের নামিয়ে নিবিড় তল্লাশি চালায়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত মাদক কারবারি দেখানো ও নিজ হাতে বের করে দেয়া মতে, তার ডান পায়ে রাবারের এ্যাংলেট দ্বারা বিশেষ কায়দায় আটকানো ৮টি প্যাকেটে ২,৫৩০ (দুই হাজার পাঁচশত ত্রিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যা বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব কায়দায় যাত্রীবেশে সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রয় করে আসছিল।

ধৃত কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল কালিহাতী থানায় আলামতসহ তাকে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...