খুঁজুন

দেশের অন্তত আড়াই লাখ শিশু ক্রনিক কিডনি রোগে ভুগছে

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১১:৫০ অপরাহ্ণ
দেশের অন্তত আড়াই লাখ শিশু ক্রনিক কিডনি রোগে ভুগছে

দেশের অন্তত ৫০ লাখ শিশু কিডনি রোগে ভুগছে। এরমধ্যে পাঁচ শতাংশ অর্থাৎ অন্তত আড়াই লাখ শিশু ক্রনিক কিডনি রোগে ভুগছে। দেশের বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগের রোগীদের মধ্যে ৪ থেকে ৫ শতাংশ শিশু কিডনির সমস্যা নিয়ে আসে।

শিশুর কিডনি বিকল রোগে পেরিটোনিয়াল ডায়ালাইসিস প্রশিক্ষণে এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে গত শনিবার (২৬ অক্টোবর) শুরু হয় সম্মেলনটি। দেশি-বিদেশি প্রশিক্ষকদের মাধ্যমে চিকিৎসক, নার্সদের অংশগ্রহণে পেরিটোনিয়াল ডায়ালাইসিস নিয়ে ১০টি সেশনের মাধ্যমে রবিবার (২৭ অক্টোবর) শেষ হয়।

সম্মেলনে বক্তারা বলেন, নজরদারি না থাকায় কিডনি রোগীর সংখ্যার সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে কিডনিজনিত সমস্যায় প্রায় দুই কোটি রোগী থাকতে পারে, যাদের মধ্যে ৫০ লাখ শিশু। জন্মগত সমস্যা, ডায়রিয়ার পরে Acute Kidney Failure এবং নেফ্রাইটিসের প্রদাহ শিশুদের কিডনি রোগের প্রধান কারণ। ডায়রিয়ার কারণে শিশুর কিডনি বিকল হওয়ার শঙ্কা প্রাপ্তবয়স্কদের তুলনায় ২৯ শতাংশ বেশি।

ডা. এম আর খান শিশু হাসপাতাল ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট (আইসিএইচ) আয়োজিত ‘দ্বিতীয় আন্তর্জাতিক IPNA-সমর্থিত পেডিয়াট্রিক AKI (Acute Kidney Injury) ও CKD (Chronic Kidney Disease)-তে পেরিটোনিয়াল ডায়ালাইসিস: PDKIDS 2024’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন দেশি-বিদেশি ২০০-এর বেশি চিকিৎসক, নার্স।

বেসিক পেরিটোনিয়াল ডায়ালাইসিস, গুরুতর AKI-তে পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ভূমিকা, পেরিটোনিয়াল ডায়ালাইসিস এবং ক্রনিক পেরিটোনিয়াল ডায়ালাইসিস প্রক্রিয়া এবং বৈজ্ঞানিক পদ্ধতি চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে প্রথম দিন। বিষয়ভিত্তিক আলোচনাসহ বেশ কয়েকটি বৈজ্ঞানিক বিষয় নিয়ে আলোচনা করা হয় সম্মেলনের দুদিন।

ড. শারমিন আফরোজ ও ড. শেখ ফারজানা সোনিয়ার সঞ্চালনায় সম্মেলনে কয়েকটি ধাপে আলাদা আলাদা করে ১০টি সেশন অনুষ্ঠিত হয়। প্রতিটি সেশন পরিচালনা করে তিনজন করে বিশেষজ্ঞ চিকিৎসক। প্রতি সেশন শেষে সম্মেলনে অংশ নেওয়াদের কাছ থেকে প্রশ্ন-উত্তরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় পেরিটোনিয়াল ডায়ালাইসিস সম্পর্কে।

সম্মেলনে ভারত, সিঙ্গাপুর, আমেরিকা, থাইল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলংকা থেকে অংশ নিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ডা. এম আর খান শিশু হাসপাতাল ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাকাডেমিক পরিচালক অধ্যাপক খাদিজা রহমান। এছাড়া বক্তব্য রাখেন প্রশিক্ষণ কোর্সের পরিচালক অধ্যাপক আজমেরি সুলতানা, প্রশিক্ষণ কোর্সের কো-চেয়ারম্যান অধ্যাপক নব কৃষ্ণ ঘোষ, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক আফরোজা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন PDKIDS 2024-এর উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ হানিফ, কোর্সের চেয়ারপার্সন অধ্যাপক মোহাম্মদ শাহিদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে ছিলেন ডা. এম আর খান শিশু হাসপাতাল ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাকাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক নাজমুন নাহার। ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. এম আর খান শিশু হাসপাতাল ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুন।

সম্মেলনে ভারতের অধ্যাপক আর এন শ্রিভাস্তাভা, সিঙ্গাপুরের অধ্যাপক ইয়াপ হুই কিম, বাংলাদেশের অধ্যাপক মোহাম্মদ হানিফ, অধ্যাপক মোহাম্মদ শাহিদুল্লাহ ও অধ্যাপক নাজমুন নাহারকে আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক ও কোর্সের পরিচালক অধ্যাপক আজমেরি সুলতানা বলেন, ‘এই আয়োজনের মূল লক্ষ্য কিডনি রোগে শিশুর মৃত্যুর হার কমানো। এই প্রশিক্ষণের ফলে চিকিৎসক, নার্সরা প্রাথমিকভাবে পেরিটোনিয়াল ডায়ালাইসিসে আরও দক্ষ হবে। এতে করে শিশুমৃত্যুর হার কমে আসবে।’

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

রাজধানীর তেজগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ যৌথভাবে গত রাতে অবৈধ চার্জিং ও বিদ্যুৎ ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল আলম জানান, গত রাতে অবৈধ বিদ্যুতের মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে এমন অভিযোগে সিটি করপোরেশনের সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে। এক পর্যায়ে কিছু ব্যক্তি উত্তেজনা তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে অটোরিকশা চার্জের স্থানগুলো বিদ্যুৎ বিভাগের লোকজন কেটে দেয়।

৩ জেলার ডিসি প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
৩ জেলার ডিসি প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা ৩ জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক