খুঁজুন

চবি হল থেকে শিক্ষার্থীদের মালামাল সরিয়ে নিতে নির্দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ১:১৯ অপরাহ্ণ
চবি হল থেকে শিক্ষার্থীদের মালামাল সরিয়ে নিতে নির্দেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হলে আসন বরাদ্দ দেওয়ার আগে বর্তমানে অবস্থানরত শিক্ষার্থীদের জিনিসপত্র সরিয়ে নেওয়া নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। চার দিনের মধ্যে এসব জিনিসপত্র সরিয়ে নিতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে আগামী রবিবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে তারা এ জিনিসপত্র নিতে পারবেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল ও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের আবাসিক ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, হল/হোস্টেলে তাদের স্ব স্ব নামে বরাদ্দ করা কক্ষ থেকে/সর্বশেষ অবস্থান করা কক্ষ থেকে তাদের নিজেদের সমুদয় জিনিসপত্র নিম্নোক্ত শর্তে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ও শনিবারসহ) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিয়ে যেতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জিনিসপত্র নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক সরবরাহ করা আইডি কার্ড এবং আসন বরাদ্দপত্র হল/হোস্টেল প্রশাসনকে দেখাতে হবে। নিজের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া জিনিসের তালিকা হল/হোস্টেল প্রশাসনকে জমা দিতে হবে। এ ছাড়া উল্লেখিত তারিখের মধ্যে কোনও ছাত্র/ছাত্রী তার জিনিসপত্র নিতে ব্যর্থ হলে এবং এ পরিপ্রেক্ষিতে কারও কিছু হারিয়ে গেলে কিংবা কোনও ক্ষতি সাধিত হলে এটির জন্য হল/হোস্টেল কর্তৃপক্ষকে দায়ী করা যাবে না। কোনও প্রতিনিধির কাছে কারও জিনিস হস্তান্তর করা হবে না।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

রাজধানীর তেজগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ যৌথভাবে গত রাতে অবৈধ চার্জিং ও বিদ্যুৎ ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল আলম জানান, গত রাতে অবৈধ বিদ্যুতের মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে এমন অভিযোগে সিটি করপোরেশনের সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে। এক পর্যায়ে কিছু ব্যক্তি উত্তেজনা তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে অটোরিকশা চার্জের স্থানগুলো বিদ্যুৎ বিভাগের লোকজন কেটে দেয়।

৩ জেলার ডিসি প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
৩ জেলার ডিসি প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা ৩ জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক