কমনওয়েলথ ফেলোশিপে মাসে ৩ লাখ ৪৩ হাজার টাকা সঙ্গে নানা সুযোগ, করুন আবেদন
কমনওয়েলথ প্রফেশনাল ফেলোশিপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন। কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন এ ফেলোশিপের জন্য। যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাগত উন্নয়নে কাজ করতে হবে ফেলোদের।
কমনওয়েলথভুক্ত দেশের আগ্রহী প্রার্থীরা আগামী ২২ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন এ ফেলোশিপের জন্য। ওই দিন বিকেল চারটা পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশিরা।
আর্থিক যে সুবিধা মিলবে এ ফেলোশিপে:
*যুক্তরাজ্যে যাওয়া ও নিজ দেশে আসার উড়োজাহাজ টিকিট;
*ভিসা প্রসেসিং ফির সুবিধা;
*লিভিং অ্যালাউন্স হিসেবে মাসে মিলবে ২ হাজার ১০৪ ব্রিটিশ পাউন্ড (৩ লাখ ৪৩ হাজার ৬৭৬ টাকা, ১ পাউন্ড সমান ১৬৩.৩৪ টাকা ধরে, ২০ আগস্টের হিসেবে)। তবে লন্ডন মেট্রোপলিটন এলাকায় থাকলে মাসে মিলবে ২ হাজার ৬১২ ব্রিটিশ পাউন্ড।
*যুক্তরাজ্যে যাওয়া আসার ভাতার জন্য মিলবে ১১৮৩.২০ পাউন্ড;
*যুক্তরাজ্যের বিভিন্ন সংস্থায় যাওয়া ও সভায় যোগ দেওয়ার জন্য সর্বোচ্চ ২,০০০ পাউন্ড পাবেন কেউ এ ফেলোশিপ পেলে।
আবেদনের যোগ্যতা:
*প্রার্থীকে কমনওয়েলথভুক্ত দেশের স্থায়ী নাগরিক অথবা শরণার্থী মর্যাদার হতে হবে;
*আবেদনের সময় চাকরিরত অবস্থায় থাকতে হবে, যেন ফেলোশিপ শেষে আগের প্রতিষ্ঠানে যুক্ত হতে পারেন;
*নিয়োগদাতা প্রতিষ্ঠানের দুজন ব্যক্তির নাম রেফারেন্স হিসেবে উল্লেখ করতে হবে;
*স্নাতক ডিগ্রি থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
সম্পর্কিত খবর
পদত্যাগ করছেন ঢাবির পাঁচ সহকারী প্রক্টর, সিদ্ধান্ত আরও এক জনের
ফেনী ফালাহিয়া মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে সুযোগ
এসএসসিতে ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে:…
কেসি কলেজে ছাত্রদল-শিবির উত্তেজনা, বন্ধ শিক্ষা কার্যক্রম
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আরও পড়ুন
কমনওয়েলথ ফেলোশিপে মাসে ৩ লাখ ৪৩ হাজার টাকা সঙ্গে নানা সুযোগ, করুন আবেদন
কমনওয়েলথ প্রফেশনাল ফেলোশিপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন। কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন এ ফেলোশিপের জন্য। যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাগত উন্নয়নে কাজ করতে হবে ফেলোদের।
কমনওয়েলথভুক্ত দেশের আগ্রহী প্রার্থীরা আগামী ২২ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন এ ফেলোশিপের জন্য। ওই দিন বিকেল চারটা পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশিরা।
আর্থিক যে সুবিধা মিলবে এ ফেলোশিপে:
*যুক্তরাজ্যে যাওয়া ও নিজ দেশে আসার উড়োজাহাজ টিকিট;
*ভিসা প্রসেসিং ফির সুবিধা;
*লিভিং অ্যালাউন্স হিসেবে মাসে মিলবে ২ হাজার ১০৪ ব্রিটিশ পাউন্ড (৩ লাখ ৪৩ হাজার ৬৭৬ টাকা, ১ পাউন্ড সমান ১৬৩.৩৪ টাকা ধরে, ২০ আগস্টের হিসেবে)। তবে লন্ডন মেট্রোপলিটন এলাকায় থাকলে মাসে মিলবে ২ হাজার ৬১২ ব্রিটিশ পাউন্ড।
*যুক্তরাজ্যে যাওয়া আসার ভাতার জন্য মিলবে ১১৮৩.২০ পাউন্ড;
*যুক্তরাজ্যের বিভিন্ন সংস্থায় যাওয়া ও সভায় যোগ দেওয়ার জন্য সর্বোচ্চ ২,০০০ পাউন্ড পাবেন কেউ এ ফেলোশিপ পেলে।
আবেদনের যোগ্যতা:
*প্রার্থীকে কমনওয়েলথভুক্ত দেশের স্থায়ী নাগরিক অথবা শরণার্থী মর্যাদার হতে হবে;
*আবেদনের সময় চাকরিরত অবস্থায় থাকতে হবে, যেন ফেলোশিপ শেষে আগের প্রতিষ্ঠানে যুক্ত হতে পারেন;
*নিয়োগদাতা প্রতিষ্ঠানের দুজন ব্যক্তির নাম রেফারেন্স হিসেবে উল্লেখ করতে হবে;
*স্নাতক ডিগ্রি থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
সম্পর্কিত খবর
পদত্যাগ করছেন ঢাবির পাঁচ সহকারী প্রক্টর, সিদ্ধান্ত আরও…
ফেনী ফালাহিয়া মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী…
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে…
এসএসসিতে ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ১৫…