বেলকুচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সিরাজগঞ্জের বেলকুচিতে খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাষকলাই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে৷
বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের আওতায় উপজেলার ৫ শত ২০জন কৃষককে ৫ কেজি বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে বিনামূল্যে দেয়া হয়।
বেলকুচি উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি এর আয়োজনে ও বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে মাষকলাই বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসারদ্বয় সাব্বির আহম্মেদ শুভ ও মোছাব্বিরুল ইসলামসহ উপজেলা প্রশাসন, কৃষি কর্মকর্তাগণ, ও ৬টি ইউনিয়ন থেকে আসা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগন।
এসময় উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর কৃষকদের উদ্দেশে বলেন, “মাসকলাই চাষ লাভজনক। সঠিকভাবে আবাদ করলে অল্প সময়েই ভালো ফলন পাওয়া সম্ভব। তবে প্রণোদনার বীজ ও সার বিক্রি না করে সঠিকভাবে আবাদ করার অনুরোধ জানান।

আরও পড়ুন