বেলকুচিতে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

অনলাইন নিউজ ডেস্ক
২৯ অক্টোবর ২০২৫ ৭:৪৩ পিএম
বেলকুচিতে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

“কৃষিই সমৃদ্ধি- তারুণ্যের উৎসব ২০২০, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য” প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুসাব্বির হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং কৃষকরা এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বেলকুচিতে মোট ৮টি রবি ফসলের জন্য ৭,৬৯০ বিঘা জমিতে প্রণোদনা প্রদান করা হয়েছে।

ফসলভিত্তিক জমির পরিমাণ নিম্নরূপ—
গম: ৬৮০ বিঘা,সরিষা: ৬,৩৮০ বিঘা,সূর্যমুখী: ২০ বিঘা,চিনাবাদাম: ৮০ বিঘা, শীতকালীন পেঁয়াজ: ২০ বিঘা,মসুর: ৩০০ বিঘা,খেসারী: ২০০ বিঘা,অড়হর: ১০ বিঘা

প্রণোদনার অংশ হিসেবে প্রতিটি কৃষককে নির্দিষ্ট ফসলের জন্য বীজ এবং ২০ কেজি সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিনামূল্যে প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর বলেন, “সরকার কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন প্রণোদনা কার্যক্রম চালু করেছে। এ উদ্যোগের ফলে স্থানীয় কৃষকরা লাভবান হবেন এবং জাতীয় খাদ্য উৎপাদনেও ইতিবাচক ভূমিকা রাখবে।”

বীজ ও সার পেয়ে কৃষকরা উচ্ছাস প্রকাশ করেছেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...