খুঁজুন

এতিম ও মূল ওয়ারিশের জমি লিখে নিতে ষড়যন্ত্র, আদালতের ১৪৫ ধারায় মামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০২ অপরাহ্ণ
এতিম ও মূল ওয়ারিশের জমি লিখে নিতে ষড়যন্ত্র, আদালতের ১৪৫ ধারায় মামলা

খালার সাথে ষড়যন্ত্র করে এতিমের জমি জবরদখলের ষড়যন্ত্রের প্রতিবাদে আদালতের দারস্থ হয়ে ন্যায় বিচার পেয়েছে ভুক্তভোগীরা। আদালত কর্তৃক উক্ত জমির উপর ১৪৫ ধারায় মামলা হয়েছে।

রাজশাহীর কাশিয়াডাঙ্গা মোড়ে অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা গোলেনুর এর জমি তার মেয়ে সেলিনা বেগম ও নাতি নিরব গ্যাংদের চক্রান্তে প্রকৃত ওয়ারিশদের বঞ্চিত করে জোরপূর্বক লিখে নেয়ার অপচেষ্টার ফলশ্রুতিতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী এতিম ও অসহায় আন্নি, শিরিন বেগম সহ বঞ্চিতরা আদালতের দারস্থ হয়। তথ্য-প্রমাণ, প্রকাশিত সংবাদ, স্বাক্ষ গ্রহণ শেষে রাজশাহীর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত উক্ত জমির উপর ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা জারি করেন। মামলা নং- ২৬০/পি/২০২৫ (কাশিয়াডাঙ্গা)।

মামলার এজাহার থেকে জানা যায়, মোসাঃ শিরিন বেগম (৪৬), পিতা- মৃত নওসাদ আলী @ নওসের আলী মন্ডল, স্বামী- মোঃ আনোয়ার মুকিত, বর্তামান সাং- ৪৪, কাশিয়াডাঙ্গা, থানা- কাশিয়াডাঙ্গা, মহানগর রাজশাহী- বাদী হয়ে ১৭ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি তারিখে আদালতে মামলা দায়ের করেন।

প্রতিপক্ষ,
১.মোসাঃ সেলিনা বেগম (৫৫), পিতা- মৃত নওসাদ আলী @ নওসের আলী মন্ডল, বর্তমান স্বামী- মোঃ নুর ইসলাম, প্রাক্তন স্বামী- মৃত সুবেদ আলী
২.মোসাঃ শাহানাজ বেগম (৫২), পিতা- মৃত নওসাদ আলী @ নওসের আলী মন্ডল,
৩.মোঃ জনি (২৭), পিতা- মৃত সুবেদ আলী,
৪.মোঃ আজানুর (৩৩), পিতা- মৃত সুবেদ আলী,
৫.মোসাঃ হাজেরা খাতুন (২০), পিতা- মৃত নাসির উদ্দিন হীরা
৬.মোঃ নিরব (২৬), পিতা- মোঃ আনোয়ার মুকিত,
৭.মোসাঃ আঁখি বেগম (২১), স্বামী মোঃ নিরব – সর্বসাং- ৪৪, কাশিয়াডাঙ্গা, থানা- কাশিয়াডাঙ্গা, মহানগর রাজশাহী।

জেলা- রাজশাহী, উপজেলা- পবা এর মধ্যে নালিশী সম্পত্তির তফশিল সমূহ:

তফশিল ক: মৌজা- গোয়ালপাড়া, আর.এস-১১, দাগ নং- ৭২/২৮৪, রকম- বাড়ী, পরিমাণ- ৩.২৮১২ শতাংশ এর কাতে।

তফশিল খ: মৌজা- গোবিন্দপুর, আর.এস- ৮৩, দাগ নং- ১৬৮, রকম- আম বাগান, পরিমাণ- ৪.৮০০ শতাংশ।

তফশিল গ: মৌজা- মধুপুর, খতিয়ান- প্রস্তাবিত ১১৩০, দাগ নং- ১৬৬৯, রকম- ধানী, পরিমাণ- ৬.৬০ শতাংশ।

বিজ্ঞ আদালত থেকে বলা হয়, অত্র জমির উপর আরোপিত ধারা অনুযায়ী পরবর্তী ধার্যকৃত তারিখ অবধি উভয় পক্ষকে শান্তি বজায় রাখতে হবে। সে-সময় পর্যন্ত জমিতে সকল কার্যক্রম স্থগিত থাকবে।’

উল্লেখ্য, ৮৩ বছর বয়সী অসুস্থ বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন গোলেনুর নিজ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নেই। সেই সুযোগেই গোলেনুর এর মেয়ে সেলিনা বেগম ও তার নাতি নিরব ষড়যন্ত্র করে আরও কিছু জালিয়াতি চক্রকে রাজি করিয়ে জমির প্রকৃত ওয়ারিশদের বঞ্চিত করে গোপনে লিখে নেয়ার পায়তারা শুরু করে। যা প্রকাশ হতেই বাধে বিপত্তি।

কারণ মাদক ব্যবসায়ীদের সাথে মিশে বিপথে যাওয়া নিরবের মা ও মূল ষড়যন্ত্রকারী সেলিনা বেগমের আপন বোন শিরিন বেগম। আরেক ওয়ারিশ আন্নি গোলেনুর এর আপন নাতনী এবং সেলিনা বেগমের ভাইয়ের মেয়ে ও বাটপার নিরবের মামাতো বোন। অথচ নিজেদের স্বার্থ হাসিলের জন্য প্রকৃতি ওয়ারিশদের বঞ্চিত করে গোপনে মানসিক ভারসাম্যহীন গোলেনুরকে ভুল বুঝিয়ে জমি লিখে নেয়ার অপচেষ্টা শুরু করে চক্রটি। সকলকে আইন অনুযায়ী সমানভাবে অধিকার বুঝিয়ে দিতে বললেই ভুক্তভোগী শিরিন বেগমকে (১৪ ও ১৫ সেপ্টেম্বর) তার বোন সেলিনা বেগমের উস্কানিতে নিরব বেধড়ক মারধর করে। সাথে ছিলো উল্লেখিত অভিযুক্তরা। ঠেকাতে গেলে আরেক ওয়ারিশ ও ভুক্তভোগী ইভাকেও মারধর করে তারা। পরবর্তীতে এতিম মেয়ে আন্নি সেখানে ঠেকাতে তাকেও নির্মমভাবে পেটানো হয়। যা নিয়ে বিভিন্ন গণমাধ্যম অনুসন্ধান সাপেক্ষে সত্যতা নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশ করে। এরপর ১৬ সেপ্টেম্বর পুনরায় তাদের উপর ওই গ্যাংদের দ্বারা নির্যাতন হলে ভুক্তভোগীদের পক্ষ থেকে আদালতের দারস্থ হন শিরিন বেগম।

উল্লেখিত জমি জোরপূর্বক লিখে নেয়ার অপচেষ্টা ও উক্ত গ্যাংদের বিষয় বিভিন্ন আইনজীবী বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। প্রকৃত ওয়ারিশদের বঞ্চিত করে গোপনে আরেক পক্ষ দাতাকে ভুল বুঝিয়ে জমি লিখে নেয়ার কোনো সুযোগ নেই। যেহেতু ঘটনা প্রকাশিত হয়েছে এবং আদালত পর্যন্ত গড়িয়েছে। এখন ওই জমির বিচারকার্য শেষ না অবধি রেজিস্ট্রি সহ সকল কার্যক্রম স্থগিত থাকবে। কেউ জোর করে দখল বা রেজিস্ট্রি করার চেষ্টা করলে অবশ্যই সে আইনের কাছে অপরাধী বলে গণ্য হবে।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

“সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন” প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ’র বৃক্ষ রোপন কর্মসূচি

স্টাফ রিপোর্টার:
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
“সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন” প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ’র বৃক্ষ রোপন কর্মসূচি

“একটি গাছ একটি প্রাণ, সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন” স্লোগানকে সামনে রেখে শিক্ষা, মানবতা ও সমৃদ্ধির পতাকাবাহী সামাজিক সংগঠন, ঐতিহ্যবাহী সভ্যতার ভবানীগঞ্জ কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। যা নিয়ে রীতিমতো এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন সংগঠনটির সকলে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভবানীগঞ্জ ইউনিয়নের জিয়ার খালের দুই পাড়ে সংগঠনটির একঝাঁক তরুণদের উদ্যোগে এই মহৎ কর্মসূচি পালন করা হয়।

এসময় অমলকি, জলপাই, তেতুল, হরিতকি, অর্জুন, চালতা, আতা সহ বিভিন্ন ধরনের প্রায় শতাধিক ফল ও ঔষধি গাছ রোপণ করা হয়।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় যুবসম্প্রদায় সহ সভ্যতার ভবানীগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচি শেষে তারা নিয়মিত এমন উদ্যোগের প্রত্যয় ব্যক্ত করেন।

তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দুই দেশের জন্যই ফলপ্রসূ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক ভারতীয় কূটনীতিক বিদ্যাভূষণ সোনি। তিনি মনে করছেন, তারেক রহমান ভারতে না এলে এই সুযোগ হারিয়ে যেতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য দুই দেশের মধ্যে যোগাযোগের পথও খোলা নাও থাকতে পারে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে বিদ্যাভূষণ সোনি এসব কথা বলেন। তিনি বলেন, এই সফরের মাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের পথও খুলতে পারে।

সাক্ষাৎকারে সোনি বলেন, দুই দেশের মধ্যে অনেক বিষয় এখনও অমীমাংসিত রয়েছে। এর মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ বিষয়ে দুই দেশ একমত হলেও পরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করা সম্ভব হয়নি।

সোনি বলেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানেও বাংলাদেশ ভারতের আরও সক্রিয় ভূমিকা চায়। তার মতে, এ ক্ষেত্রে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করা ছাড়া ভারতের তেমন কিছু করার নেই। কারণ, মিয়ানমার কর্তৃপক্ষ ভারতের কথা শুনতে পারে। তারেক রহমানের ভারত সফরের মাধ্যমে সেই সুযোগ তৈরি হলে বাংলাদেশ ভারতকে এসব সমস্যা সমাধানে তার প্রভাব কাজে লাগানোর অনুরোধ করতে পারে বলে মনে করেন তিনি।

একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তুলনামূলকভাবে ‘অনেক বেশি খোলামেলা’ এবং ‘ভারতবিরোধী নন’ বলে মন্তব্য করেছেন বিদ্যাভূষণ সোনি। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার নিয়েও আশাবাদ ব্যক্ত করেন সোনি। তিনি বলেন, ‘আমার মনে হয়, তারেক রহমান তুলনামূলকভাবে অনেক বেশি খোলামেলা মানুষ। তিনি ভারতবিরোধী নন এবং নিজে এমন কোনও বক্তব্যও দেননি, যেটিকে ভারতের বিরুদ্ধে বলে মনে করা যায়। তাই ভারতও সতর্কভাবে এই সুযোগ তৈরি করার চেষ্টা করছে।’

তিনি বলেন, দুই দেশের সরকারি মুখপাত্ররা এখন পর্যন্ত যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলো মূলত রাজনৈতিক বক্তব্য। তবে দুই দেশের রাজনীতিবিদরা এ বিষয়ে সরাসরি কিছু বলেননি। তাই তারেক রহমানের ভারত সফরের এখনও সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।

সোনি বলেন, ‘আমি এ বিষয়ে খুবই আশাবাদী’। তার মতে, ভারত-বাংলাদেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা উচিত নয়। তিনি বলেন, ‘তিনি (তারেক রহমান) যদি না আসেন, তাহলে এই সুযোগটি হারিয়ে যাবে। দীর্ঘ সময়ের জন্য এই যোগাযোগের পথ খোলা নাও থাকতে পারে। আমরা কেউই এই সুযোগ হারাতে চাই না। তাই আমি বেশ আশাবাদী।’

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে নয়াদিল্লি ও ঢাকার কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছে। গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম বিষয়টি নিশ্চিত করেন। তারেক রহমান দিল্লিতে গেলে সেটি হবে ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর তার প্রথম ভারত সফর। সফর নিয়ে আলোচনা চললেও এখনও কোনও চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক ফেসবুকে সরকারের সমালোচনা: ঢাবি ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার প্রবাসীর পাল্টা অভিযোগ: খাসির জন্য নয়, ১০ গুণ দেনমোহর ধরায় ভেঙেছে বিয়ে