বেলকুচি সরকারি কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

অনলাইন নিউজ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫ ৫:৫৬ পিএম
বেলকুচি সরকারি কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সিরাজগঞ্জ বেলকুচি সরকারি কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল এগারোটায় উপজেলার বেলকুচি সরকারি কলেজের আয়োজনে ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান, পূর্বানী গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক এসোসিয়েশন এর চেয়ারম্যান  আলহাজ্ব মো. আব্দুল হাই সরকার। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীম, জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব গোলাম মওলা খান বাবলু,  বাংলাদেশ জামায়াত ইসলাম কেন্দ্রীয় মসলিসের শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, টেক্সজেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  আলহাজ্ব শেখ আব্দুস ছালাম,  বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জামাল ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহবায়ক ও ইউপি চেয়ারম্যান  নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা জামায়াত ইসলামীর শূরা সদস্য ও বেলকুচি উপজেলা জামায়াত ইসলামের আমির আরিফুল ইসলাম সোহেল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক মাজহারুল ইসলাম, জেলা মসলিসের শূরা সদস্য ও সহ সেক্রেটারী অধ্যাপক মাহবুবুর রশিদ শামীম,সাবেক ভিপি আকছেদ আলী প্রামাণিক, মুসা হাশেমী প্রমুখ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...