দুমকীতে জমি বিরোধে সংবাদ সম্মেলন, মিথ্যা প্রচারের অভিযোগ আতিকের
পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একতা সড়কের বাসিন্দা মো. আবুল হোসেন আতিক তাঁর ও পরিবারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন। আজ এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আতিক জানান, কিছু সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে খবর প্রকাশিত হয়েছে—যেখানে বলা হয়েছে, তিনি নাকি জনসাধারণের রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করছেন এবং রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন। তিনি এসব অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আতিক বলেন, একতা সড়কের যে অংশ নিয়ে বিরোধ দেখা দিয়েছে, সেটি তাঁদের পৈত্রিক সম্পত্তি। ২০২০ সালের ২২ ডিসেম্বর অনুষ্ঠিত এক সালিশ বৈঠকে এজমালি ৬ ফুট রাস্তাকে ৮ ফুট করার সিদ্ধান্ত হয়। বৈঠকের শর্ত অনুযায়ী তিনি ও অপর পক্ষ রুহুল আমিন উভয়ে ১ ফুট করে জমি ছাড়ার কথা ছিল। কিন্তু রুহুল আমিন সেই জমি না দিয়ে বরং তাঁর (আতিকের) জমি দখল করেছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘‘আমি বৈধ কাগজপত্র অনুযায়ী আমার জমিতেই সীমানা প্রাচীর নির্মাণ করছি। কোনোভাবেই সরকারি রাস্তা দখল করিনি। অথচ উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে।’’
সংবাদ সম্মেলনে আতিক প্রশাসনের কাছে জমি মাপজোক করে প্রকৃত অবস্থা উদঘাটনের আহ্বান জানান এবং রুহুল আমিন কর্তৃক দখলকৃত জমি ফেরত দেওয়ার দাবি করেন।
সম্পর্কিত খবর
যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে
ভারতে তরুণদের বিক্ষোভে সরকারের দমন-পীড়নের পর কী ঘটতে চলেছে
প্রেমিকাকে হত্যার পর পরিবারে ফোন—‘লাশ নিয়ে যা’
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন
বেলকুচিতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজারহাটে কৃষক গ্রুপ গঠন, আধুনিক প্রযুক্তিতে টেকসই কৃষি উন্নয়নের উদ্যোগ

আরও পড়ুন

রাজারহাটে কৃষক গ্রুপ গঠন, আধুনিক প্রযুক্তিতে টেকসই কৃষি…