গোপালগঞ্জে ছাগলকান্ড, দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০
গোপালগঞ্জে রাস্তায় ছাগল বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্ততঃ ১০ জন আহত হয়েছে। আজ শনিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা জানায়, খাগাইল গ্রামের দুলাল মোল্যা রাস্তার উপর ছাগল বেঁধে রাখে। এসময় জহুরুল মোল্যা মাদ্রাসায় যাওয়ার সময় ছাগল বেঁধে রাখা দড়িতে বাধা পেয়ে পড়ে যায়। পরে রাস্তার উপর কেন ছাগল বেঁধে রেখেছে শুনতে গেলে দুলাল মোল্যা ও তার লোকজন জহুরুলকে মারধর করে।
বিষয়টি জানাজানি হলে দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্তহয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
মারাত্মক আহত আজিজুল মোল্যা, জহুরুল মোল্যা, বিনু বেগম, জুবা মোল্যা ও রেজান মোল্যাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেছেন, এখন পর্যন্ত কোন পক্ষই মামলা করতে আসেনি। আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পর্কিত খবর
যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে
ভারতে তরুণদের বিক্ষোভে সরকারের দমন-পীড়নের পর কী ঘটতে চলেছে
প্রেমিকাকে হত্যার পর পরিবারে ফোন—‘লাশ নিয়ে যা’
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন
বেলকুচিতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজারহাটে কৃষক গ্রুপ গঠন, আধুনিক প্রযুক্তিতে টেকসই কৃষি উন্নয়নের উদ্যোগ

আরও পড়ুন
গোপালগঞ্জে ছাগলকান্ড, দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০
গোপালগঞ্জে রাস্তায় ছাগল বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্ততঃ ১০ জন আহত হয়েছে। আজ শনিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা জানায়, খাগাইল গ্রামের দুলাল মোল্যা রাস্তার উপর ছাগল বেঁধে রাখে। এসময় জহুরুল মোল্যা মাদ্রাসায় যাওয়ার সময় ছাগল বেঁধে রাখা দড়িতে বাধা পেয়ে পড়ে যায়। পরে রাস্তার উপর কেন ছাগল বেঁধে রেখেছে শুনতে গেলে দুলাল মোল্যা ও তার লোকজন জহুরুলকে মারধর করে।
বিষয়টি জানাজানি হলে দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্তহয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
মারাত্মক আহত আজিজুল মোল্যা, জহুরুল মোল্যা, বিনু বেগম, জুবা মোল্যা ও রেজান মোল্যাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেছেন, এখন পর্যন্ত কোন পক্ষই মামলা করতে আসেনি। আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পর্কিত খবর
যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে
প্রেমিকাকে হত্যার পর পরিবারে ফোন—‘লাশ নিয়ে যা’
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন
বেলকুচিতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজারহাটে কৃষক গ্রুপ গঠন, আধুনিক প্রযুক্তিতে টেকসই কৃষি…
