সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন মৎস্যজীবী মারা গেছেন।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. জালাল মিয়া এবং একই গ্রামের মো. নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন দেখার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। স্বজনরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন।
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া ঘটনাস্থলেই মারা যান।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে
ভারতে তরুণদের বিক্ষোভে সরকারের দমন-পীড়নের পর কী ঘটতে চলেছে
প্রেমিকাকে হত্যার পর পরিবারে ফোন—‘লাশ নিয়ে যা’
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন
বেলকুচিতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজারহাটে কৃষক গ্রুপ গঠন, আধুনিক প্রযুক্তিতে টেকসই কৃষি উন্নয়নের উদ্যোগ

আরও পড়ুন
সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন মৎস্যজীবী মারা গেছেন।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. জালাল মিয়া এবং একই গ্রামের মো. নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন দেখার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। স্বজনরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন।
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া ঘটনাস্থলেই মারা যান।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে
প্রেমিকাকে হত্যার পর পরিবারে ফোন—‘লাশ নিয়ে যা’
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন
বেলকুচিতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজারহাটে কৃষক গ্রুপ গঠন, আধুনিক প্রযুক্তিতে টেকসই কৃষি…
