৪ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসির পদত্যাগপত্র গ্রহণ করলো শিক্ষা মন্ত্রণালয়
চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) এবং প্রো-ভাইস চ্যান্সেলরের (প্রো-ভিসি) পদত্যাগপত্র গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় গুলোর চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাদের দাখিলকৃত পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে সম্প্রতি মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে।
পদত্যাগ করা ভিসি ও প্রো-ভিসির মধ্যে রয়েছেন খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. মাহমুদ আলম ভাইস-চ্যান্সেলর। তিনি গত ২৩ জুলাই পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এছাড়া জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. তালুকদার মো. লোকমান হাকিম গত ১১ ফেব্রুয়ারি, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস গত ১ জুন এবং উত্তরা ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী গত ১ সেপ্টেম্বর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে।
সম্পর্কিত খবর
পদত্যাগ করছেন ঢাবির পাঁচ সহকারী প্রক্টর, সিদ্ধান্ত আরও এক জনের
ফেনী ফালাহিয়া মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে সুযোগ
এসএসসিতে ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে:…
কেসি কলেজে ছাত্রদল-শিবির উত্তেজনা, বন্ধ শিক্ষা কার্যক্রম
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আরও পড়ুন
৪ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসির পদত্যাগপত্র গ্রহণ করলো শিক্ষা মন্ত্রণালয়
চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) এবং প্রো-ভাইস চ্যান্সেলরের (প্রো-ভিসি) পদত্যাগপত্র গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় গুলোর চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাদের দাখিলকৃত পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে সম্প্রতি মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে।
পদত্যাগ করা ভিসি ও প্রো-ভিসির মধ্যে রয়েছেন খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. মাহমুদ আলম ভাইস-চ্যান্সেলর। তিনি গত ২৩ জুলাই পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এছাড়া জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. তালুকদার মো. লোকমান হাকিম গত ১১ ফেব্রুয়ারি, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস গত ১ জুন এবং উত্তরা ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী গত ১ সেপ্টেম্বর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে।
সম্পর্কিত খবর
পদত্যাগ করছেন ঢাবির পাঁচ সহকারী প্রক্টর, সিদ্ধান্ত আরও…
ফেনী ফালাহিয়া মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী…
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে…
এসএসসিতে ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ১৫…