খুঁজুন
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

ডিগ্রিতে অটো পাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস ঘেরাও

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১:১৬ পূর্বাহ্ণ
ডিগ্রিতে অটো পাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস ঘেরাও

এদেশে অটো পাশের দাবি যেনো ডাল ভাতে পরিনত হয়েছে। এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২০১৯-২০ পরীক্ষা না নিয়ে অটো পাসের দাবিতে উপাচার্য অফিস ঘেরাও করেছে শিক্ষার্থীরা।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে হঠাৎ করেই উপাচার্য অফিস ঘেরাও করেন তারা।

এ-সময় শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি শিক্ষার্থীদের হয়রানি ও বৈষম্য নিরসনের জন্য এবং ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে। ডিগ্রি পাস কোর্স সর্বোচ্চ তিন বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও ফাইনাল পরীক্ষার চূড়ান্ত ধাপ এখনো শেষ হয়নি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কোর্সে অধ্যয়নরত ছাত্রছাত্রীর বেশির ভাগই নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট ও সার্টিফিকেট কোর্সের এবং নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। জীবিকার তাগিদে পড়ালেখার পাশাপাশি অনেকেই কাজ করেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনেক সময় চাকরিও ছেড়ে দিতে হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে অনেকেই আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, আন্দোলনে আহত শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া সম্ভব নয়। এ ছাড়া বন্যায় অনেকের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বৈষম্য নিরসনের জন্য মানবিক কারণে দ্রুততার ভিত্তিতে শেষ করে অবিলম্বে ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষের সঙ্গে ডিগ্রি তৃতীয় বর্ষের সব সেশনের ফাইনাল শিক্ষার্থীদের দ্রুত অটো পাস দিয়ে ফলাফল প্রকাশের অনুরোধ জানান তাঁরা।

ঢাকা-১৬ আসন: বিএনপি প্রার্থী আমিনুল হক এর সঙ্গে ইসি কর্মকর্তার গোপন বৈঠকের অভিযোগ

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
ঢাকা-১৬ আসন: বিএনপি প্রার্থী আমিনুল হক এর সঙ্গে ইসি কর্মকর্তার গোপন বৈঠকের অভিযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের মালামাল বিভাজন, বিতরণ ও গ্রহণ কমিটির আহ্বায়ক মো. কামরুল হাসানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। তিনি ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হকের বাসায় ‘গোপন বৈঠক’ করেছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন।

‎বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার আহমেদের কাছে তিনি লিখিত অভিযোগ করেন। ওই লিখিত পত্রে নির্বাচনী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অপসারণ ও দ্রুত বদলির দাবি জানানো হয়েছে।

‎অভিযোগে বলা হয়েছে, জামায়াত প্রার্থী আব্দুল বাতেন তার অভিযোগে উল্লেখ করেন, নির্বাহী প্রকৌশলী (পুর) মো. কামরুল হাসান বর্তমানে ঢাকা-১৬ আসনের নির্বাচনী মালামাল ব্যবস্থাপনা কমিটির আহ্বায়কের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

অভিযোগ অনুযায়ী, তিনি গতকাল (১০ ফেব্রুয়ারি) বিএনপি প্রার্থী আমিনুল হকের বাসভবনে এক গোপন বৈঠকে মিলিত হন। প্রমাণের সপক্ষে অভিযোগপত্রের সাথে ছবি ও ভিডিও সংবলিত একটি পেনড্রাইভও যুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, নির্বাচনের মতো স্পর্শকাতর সময়ে একজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তার প্রার্থীর বাসায় গিয়ে বৈঠক করা দণ্ডনীয় অপরাধ। প্রার্থীর সঙ্গে কর্মকর্তার এমন সখ্যতা থাকলে ওই আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেন কর্নেল আব্দুল বাতেন। নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে তাকে অবিলম্বে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

‎উল্লেখ্য, ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির আমিনুল হক এবং জামায়াতে ইসলামীর কর্নেল (অব.) আব্দুল বাতেনসহ অন্যান্য প্রার্থীরা।

নীলফামারীর এসপিকে ‘দোসর’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি জামায়াতের

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
নীলফামারীর এসপিকে ‘দোসর’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি জামায়াতের

সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে নীলফামারী জেলা পুলিশ সুপার এসকে জাহিদুল ইসলামকে ফ্যাসিবাদের ‘দোসর’ আখ্যা দিয়ে তার প্রত্যাহারের দাবিও জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে তিনি সাবেক ডিবি প্রধান মনিরুল ইসলামের সহযোগী ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব অভিযোগ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার আমির বেলাল উদ্দিন ব্যবসায়ী কাজে নগদ টাকা নিয়ে বিমানযোগে তার এলাকায় যাচ্ছিলেন। কাস্টমসের অনাপত্তিতে তাকে টাকা বহনের ছাড়পত্র দেয় ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ।

কিন্তু সৈয়দপুর বিমানবন্দরে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেনস্তা করা হয়েছে। এমনকি তাকে নির্যাতন করে নীলফামারী জেলা পুলিশ সুপার এস কে জাহিদুল ইসলাম। এই নির্যাতনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এতে আরও বলা হয়, মিডিয়া ফ্রেমিং করে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। আমরা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। সেই সাথে নাটকের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

নীলফামারী জেলা পুলিশ সুপার এসকে জাহিদুল ইসলাম ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তিনি সাবেক ডিবি প্রধান ভারতে পলাতক মনিরুল ইসলামের অন্যতম সহযোগী ছিলেন। তিনি জঙ্গি নাটক সাজিয়ে বিভিন্ন অভিযানে অংশ নিয়েছিলেন। অবিলম্বে তার বিরুদ্ধে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা ও দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

জামায়াত নেতার টাকা প্রসঙ্গ

৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি সচিব

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি সচিব

ভোটের সময় নগদ টাকা বহনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সর্বোচ্চ সীমা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। টাকার বৈধ উৎস ও ব্যবহারের খাত দেখাতে পারলে প্রয়োজনে ৫ কোটি টাকা বহন করতেও বাধা নেই বলে স্পষ্ট করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ভোটের সময় টাকা পরিবহনের সীমা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

একজন ব্যক্তি ভোটের সময় কত টাকা বহন করতে পারবেন-এমন প্রশ্নে সচিব বলেন, টাকা যদি বৈধ হয় এবং তার উৎস সঠিকভাবে দেখানো যায়, তাহলে সমস্যা নেই। ব্যক্তিগত প্রয়োজনে যে কেউ যে কোনো পরিমাণ টাকা বহন করতে পারবেন।

তিনি বলেন, ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট সীমা নেই। সোর্স ও ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই।

তিনি আরও বলেন, ওই টাকা যদি ভোটে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে বিষয়টি ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ দেখবে। আর টাকা অবৈধ হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

প্রসঙ্গেত, বুধবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন প্রধানকে আনুমানিক ৫০ লাখ টাকাসহ আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। এই ঘটনার প্রেক্ষাপটে টাকা বহনের সীমা নিয়ে প্রশ্ন ওঠে।

এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানায় জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়- অনুমতি নিয়ে, নিয়ম মেনেই টাকা বহন করছিলেন জেলা আমির। তাছাড়া ওই সম্পূর্ণ টাকা তার নিজের ব্যবসায়ের। একটি পক্ষ জামায়াতের নামে কুৎসা রটনার লক্ষ্যে জেলা আমিরের ব্যক্তিগত টাকা অন্য খাতে দেখানোর অপচেষ্টা করে।

ঢাকা-১৬ আসন: বিএনপি প্রার্থী আমিনুল হক এর সঙ্গে ইসি কর্মকর্তার গোপন বৈঠকের অভিযোগ নীলফামারীর এসপিকে ‘দোসর’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি জামায়াতের ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি সচিব ঢাকার দূষণ রোধে ৪৫২৮ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না: এডিসি জুয়েল রানা