পাইকগাছায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী।
এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ ও সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবায় সমিতির কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে একযোগে কাজ করার আহ্বান জানান।
সম্পর্কিত খবর
যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে
ভারতে তরুণদের বিক্ষোভে সরকারের দমন-পীড়নের পর কী ঘটতে চলেছে
প্রেমিকাকে হত্যার পর পরিবারে ফোন—‘লাশ নিয়ে যা’
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন
বেলকুচিতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজারহাটে কৃষক গ্রুপ গঠন, আধুনিক প্রযুক্তিতে টেকসই কৃষি উন্নয়নের উদ্যোগ

আরও পড়ুন
পাইকগাছায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী।
এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ ও সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবায় সমিতির কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে একযোগে কাজ করার আহ্বান জানান।
সম্পর্কিত খবর
যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে
প্রেমিকাকে হত্যার পর পরিবারে ফোন—‘লাশ নিয়ে যা’
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন
বেলকুচিতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজারহাটে কৃষক গ্রুপ গঠন, আধুনিক প্রযুক্তিতে টেকসই কৃষি…
