মেট্রোরেলে প্রথম গাঁজার বিশাল চালান জব্দ, নারীসহ আটক ২
রাজধানীর শেওড়াপাড়া মেট্রোর স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাদের শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে আটক করে এমআরটি পুলিশ।

এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড অপস্) মো. আবু আশরাফ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান, সম্প্রতি বিভিন্ন কারণে প্রত্যেক মেট্রো স্টেশনে চেকিং বাড়ানো হয়েছে। চেকিংরত অবস্থায় শেওড়াপাড়া স্টেশনে সন্দেহজনক নারী ও পুরুষের বড় ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।
এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান জানান, আটক দুজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হবে।
সম্পর্কিত খবর
চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ: ৬ জনের কারাদণ্ড, প্রতিষ্ঠান সিলগালা
গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ নারী-পুরুষ আটক
বেলকুচিতে টাকার লোভ দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ
কারাগার থেকে বেরিয়ে অস্ত্র কিনতে ৫৭ লাখ টাকা লুট
তারেক রহমানের খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ…
৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ৮০ বছরের বৃদ্ধের

আরও পড়ুন
মেট্রোরেলে প্রথম গাঁজার বিশাল চালান জব্দ, নারীসহ আটক ২
রাজধানীর শেওড়াপাড়া মেট্রোর স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাদের শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে আটক করে এমআরটি পুলিশ।

এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড অপস্) মো. আবু আশরাফ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান, সম্প্রতি বিভিন্ন কারণে প্রত্যেক মেট্রো স্টেশনে চেকিং বাড়ানো হয়েছে। চেকিংরত অবস্থায় শেওড়াপাড়া স্টেশনে সন্দেহজনক নারী ও পুরুষের বড় ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।
এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান জানান, আটক দুজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হবে।
সম্পর্কিত খবর
চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ: ৬ জনের কারাদণ্ড, প্রতিষ্ঠান…
গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ নারী-পুরুষ আটক
বেলকুচিতে টাকার লোভ দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ
কারাগার থেকে বেরিয়ে অস্ত্র কিনতে ৫৭ লাখ টাকা…
তারেক রহমানের খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের ১ কোটি…