শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পিসহ গ্রেপ্তার ২
প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যা করতে এসে আটক হওয়া শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ও তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তানিম রেজা ওরফে বাপ্পিকে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মতিঝিল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার মো. সুলেইমমান ওরফে সোহেল রেজা ওরফে তানিম রেজা ওরফে বাপ্পি মতিঝিলের দক্ষিণ কমলাপুর এলাকার মৃত সুলতান রেজার ছেলে। সে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ও তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গণমাধ্যমকে জানিয়েছে, শুক্রবার রাতে মতিঝিল থানার চাঁদাবাজির একটি মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড ও তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, মতিঝিল থানা পুলিশ ও ডিবির অভিযানে তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
প্রসঙ্গত, ঢাকার অপরাধ জগতের অন্যতম গডফাদার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম সুব্রত বাইন (ওরফে ফতেহ আলী) বর্তমানে কারাগারে বন্দী রয়েছেন। দীর্ঘ ২৫ বছর ভারতে আত্মগোপনে থাকার পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন এবং অপরাধ জগৎ পুনর্গঠনের চেষ্টা চালান। সে-সময় গুঞ্জন ওঠে- শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যা করতে বা নির্দিষ্ট কিলিং মিশন নিয়ে বাংলাদেশে ঢুকেছে। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুব্রত বাইন গ্রেফতার হয়ে যায়।
তবে ২০২৫ সালের ২৭ মে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে তাকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন এবং তার বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র ও হত্যা মামলার বিচারিক কার্যক্রম চলমান।




আপনার মতামত লিখুন