গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ নারী-পুরুষ আটক
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে দেহব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেনের নেতৃত্বে ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি স্পা সেন্টারে পরিচালিত এ অভিযানে বিভিন্ন বয়সের ৫৩ জন নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। এদিন রাতেই গুলশান থানার একটি সূত্র তথ্যটি নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, স্পা ও সেলুনের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, দেহব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার গোপন সংবাদের ভিত্তিতে রাতে গুলশানে ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি স্পা সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন বয়সের ৫৩ জন নারী-পুরুষকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন গুলশান থানা পুলিশ।
এ বিষয়ে গুলশান থানার ওসি দাউদ হোসেন গণমাধ্যমে বলেন, গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অভিযোগের বিষয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ: ৬ জনের কারাদণ্ড, প্রতিষ্ঠান সিলগালা
বেলকুচিতে টাকার লোভ দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ
কারাগার থেকে বেরিয়ে অস্ত্র কিনতে ৫৭ লাখ টাকা লুট
তারেক রহমানের খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ…
৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ৮০ বছরের বৃদ্ধের
রাজারহাটে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ

আরও পড়ুন
গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ নারী-পুরুষ আটক
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে দেহব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেনের নেতৃত্বে ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি স্পা সেন্টারে পরিচালিত এ অভিযানে বিভিন্ন বয়সের ৫৩ জন নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। এদিন রাতেই গুলশান থানার একটি সূত্র তথ্যটি নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, স্পা ও সেলুনের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, দেহব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার গোপন সংবাদের ভিত্তিতে রাতে গুলশানে ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি স্পা সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন বয়সের ৫৩ জন নারী-পুরুষকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন গুলশান থানা পুলিশ।
এ বিষয়ে গুলশান থানার ওসি দাউদ হোসেন গণমাধ্যমে বলেন, গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অভিযোগের বিষয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ: ৬ জনের কারাদণ্ড, প্রতিষ্ঠান…
বেলকুচিতে টাকার লোভ দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ
কারাগার থেকে বেরিয়ে অস্ত্র কিনতে ৫৭ লাখ টাকা…
তারেক রহমানের খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের ১ কোটি…