বেলকুচিতে টাকার লোভ দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

অনলাইন নিউজ ডেস্ক
১৩ আগস্ট ২০২৬ ৬:৫০ পিএম
বেলকুচিতে টাকার লোভ দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

সিরাজগঞ্জের বেলকুচিতে ১শত টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাতেন (৫২) এর বিরুদ্ধে। বুধবার সকালে উপজেলার ক্ষিদ্রমাটিয়া দক্ষিণপাড়া এ ঘটনা ঘটে। বিকালে ছাত্রীর বাবা বাদী হয়ে বেলকুচি থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে বেলকুচি থানার তদন্ত (ওসি) জহুরুল  ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

অভিযুক্ত ব্যক্তি বাতেন উপজেলার ক্ষিদ্রমাটিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, কিশোরী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। সকালে বাড়ির পাশে সুজনের দোকানে কিছু কেনার জন্য যায়। বাড়িতে ফেরার সময় বাতেন নামের ব্যক্তি ১শত টাকার লোভ দেখিয়ে পাশেই ঘাস ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে কিশোরী স্থানীয় লোকজন এগিয়ে আসলে বাতেন পালিয়ে যায়।

এ বিষয়ে বেলকুচি থানার তদন্ত (ওসি) জহুরুল ইসলাম জানান, ঘটনার পরে ছাত্রী বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত বাতেন পলাতক আছেন। তাকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...