খুঁজুন
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২

বেলকুচির সোহাগপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ
বেলকুচির সোহাগপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত

“স্বপ্ন যখন স্মৃতি রচনা করে আমার তখন একই বিন্দুতে মিলিত হয়” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীরা আজ সকাল হওয়ার সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে আসা শুরু করে সবাই একই কালারে শাড়ি পরে। সেজে গুজে মিলিত হয়েছে গ্র্যান্ড রিইউনিয়নে অনুষ্ঠানের স্মৃতি জড়িত স্কুল মাঠ প্রাঙ্গনে। হাসি আড্ডা অনেক দিনের পুরনো স্মৃতি মনমুগ্ধ পরিবেশ সৃষ্টি হয়।

দীর্ঘ দিন পর সবাই একত্রিত হওয়ার কারণে খুনসুটিতে মেতে উঠেন। এ সময় প্রান্তন শিক্ষার্থীরা বিশেষ অতিথিদের দিয়ে বিভিন্ন লেখনীয় বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ অনুষ্ঠানে মোট ৫৮টি ব্যাচের (১৯৬৭-২০২৫)  ১২শ’র বেশী প্রাক্তন শিক্ষার্থী রিইউনিয়ন গ্র্যান্ড প্রোগ্রামে অংশ নেয়। 

প্রাক্তন শিক্ষার্থী সাথী খাতুন বলেন, আজ আমরা সবাই এ অনুষ্ঠানে একত্রিত হয়েছি। অনেক দিন পর সবাই এক সাথে মন খুলে কথা বলছি। পুরনো দিনের স্মৃতি আজ মনে পড়চ্ছে। আজকের দিনটা সত্যি অনেক আনন্দের। অনেক বড় আপু ছোট আপুদের সাথে কথা হচ্ছে। 

অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রী ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্ন সচিব খোদেজা খাতুনের সভাপতিত্বে গ্র্যান্ড রিইউনিয়নের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা ব্যাংক পি এল সির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকার্স এসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই সরকার। 

বিশেষ অতিথি হিসেবে অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও রহমত গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আলতাফ হোসেন সরকার, নারায়নগঞ্জ জেলার দায়রা জজ রাসেদ মনি, উপজেলার সহকারী কমিশনার ভূমি ইসরাত জাহান, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরির্দশক শামীম হোসেন, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুকুন্দগাঁতী বাজার বনিক সমতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইঁয়া, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু

রাজধানীর উত্তরায় একটি ৭ তলা ভবনের দ্বিতীয় তলার এক বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ২জন নারী ও ১ জন পুরুষ। এ ঘটনায় ১৩ জন আহত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ সেক্টরের ১৮ নম্বর সড়ক এলাকায় অগ্নিকাণ্ড ঘটে। সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে একই সময়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো বলেন, অগ্নিকাণ্ডে ওই বাসার ভেতরে থাকা ৩ জনের মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদেরকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলেও জানান তিনি।

বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও প্রশ্নফাঁসে জড়িত সৈয়দ আবেদ আলী জীবনের তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগারে থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আল আমিন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানি লন্ডারিং আইনে আসামি সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে মামলা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেন পাওয়া যায়। তার মধ্যে মো। জাকারিয়া রহমানসহ একাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী জড়িত আছেন মর্মে তথ্য পাওয়া যায়।

আসামি সৈয়দ আবেদ আলী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) একজন গাড়িচালক (অবসরপ্রাপ্ত) হয়েও তিনি সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন। অনেক সরকারী কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং অনৈতিকভাবে চাকুরি পেয়েছেন মর্মে বিশ্বস্থসূত্রে জানা যায়।

আসামি সৈয়দ আবেদ আলী ওরফে জীবনের কাছে থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রকৃত তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
২
উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে নির্বাচনী ঐক্য: জামায়াত লড়বে ১৭৯টিতে, সমঝোতা ২৫৩ আসনে বেলকুচিতে রাজস্ব তহবিল হতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও সনদ বিতরণ