প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

অনলাইন নিউজ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫ ৮:০৫ পিএম
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ’হিসাব সহকারী’ পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষাটি আজ (২৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে বিকেল ৩ টা থেকে ৪ টা ২০ মিনিট পর্যন্ত সময়ের পরীক্ষা অনিবার্যকারণবশত স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...