বেলকুচিতে বিভিন্ন বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান
বেলকুচি উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান করা হয়েছে।
৩০ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী ও অভিবাবক, ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। এসময় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলাব্যাপী ফলাফল প্রদানের অংশ হিসেবে উপজেলার ঐতিহ্যবাহী সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় উত্তির্ন শিক্ষার্থীদের বিদ্যালয় চত্বরে, ম্যানেজিং কমিটির সদস্য ও সেন ভাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম তালুকদার আলপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাপ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ প্রামাণিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান, সমাজসেবক নুর কুতুব উল আলম কাওছার, সাবেক সোনালী ব্যাংক ম্যানেজার বিমল বন্ধু সরকার, হাজী আব্দুল লতিফ সরকার, হাজী বাবুল রেজা তালুকদার, সাইফুল ইসলাম আকন্দ, আব্দুর রহিম মাস্টার, আসলাম হোসেন আকন্দ, সজিব আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রথম শিক্ষক আনোয়ার হোসেন হাবিব এবং সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন তালুকদার।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

