লিখিত পরীক্ষা দেন অন্যজন, ভাইভায় এসে আটক আব্দুর রাজ্জাক
রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ এর মৌখিক (ভাইভা) পরীক্ষায় ভুয়া প্রার্থী হিসেবে অংশ নিতে এসে একজনকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজবাড়ীতে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার সময় এ অনিয়ম ধরা পড়ে।
আটক ভুয়া প্রার্থীর নাম আব্দুর রাজ্জাক। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আশুরহাট এলাকার বাসিন্দা এবং আব্দুল মাজেদের ছেলে।
মৌখিক বোর্ডে উপস্থিত প্রার্থী নিজেই মৌখিক পরীক্ষায় অংশ নিলেও যাচাই-বাছাইয়ের এক পর্যায়ে জানা যায়, তার লিখিত পরীক্ষা অন্য একজন ব্যক্তি দিয়ে দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবুবকর সিদ্দিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় অভিযুক্ত আব্দুর রাজ্জাককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সম্পর্কিত খবর
চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ: ৬ জনের কারাদণ্ড, প্রতিষ্ঠান সিলগালা
গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ নারী-পুরুষ আটক
বেলকুচিতে টাকার লোভ দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ
কারাগার থেকে বেরিয়ে অস্ত্র কিনতে ৫৭ লাখ টাকা লুট
তারেক রহমানের খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ…
৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ৮০ বছরের বৃদ্ধের

আরও পড়ুন
লিখিত পরীক্ষা দেন অন্যজন, ভাইভায় এসে আটক আব্দুর রাজ্জাক
রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ এর মৌখিক (ভাইভা) পরীক্ষায় ভুয়া প্রার্থী হিসেবে অংশ নিতে এসে একজনকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজবাড়ীতে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার সময় এ অনিয়ম ধরা পড়ে।
আটক ভুয়া প্রার্থীর নাম আব্দুর রাজ্জাক। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আশুরহাট এলাকার বাসিন্দা এবং আব্দুল মাজেদের ছেলে।
মৌখিক বোর্ডে উপস্থিত প্রার্থী নিজেই মৌখিক পরীক্ষায় অংশ নিলেও যাচাই-বাছাইয়ের এক পর্যায়ে জানা যায়, তার লিখিত পরীক্ষা অন্য একজন ব্যক্তি দিয়ে দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবুবকর সিদ্দিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় অভিযুক্ত আব্দুর রাজ্জাককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সম্পর্কিত খবর
চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ: ৬ জনের কারাদণ্ড, প্রতিষ্ঠান…
গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ নারী-পুরুষ আটক
বেলকুচিতে টাকার লোভ দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ
কারাগার থেকে বেরিয়ে অস্ত্র কিনতে ৫৭ লাখ টাকা…
তারেক রহমানের খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের ১ কোটি…