সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ

অনলাইন নিউজ ডেস্ক
০৭ মার্চ ২০২৬ ৬:৫৩ পিএম
সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ

রাজশাহীতে সি কল্যাণ ট্রাস্ট ও জেলা পরিষদের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া জেলার মেধাবী দরিদ্র, অসহায় ৮৬ জন শিক্ষার্থীকে সর্বমোট ১২ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে, শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুন্নবী খান জুয়েল। এসময়ে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সিএ ইব্রাহীম হোসেন,জেলা পরিষদ সিরাজগঞ্জ প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফাইজুল হক। 

এসময় অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন, অভিভাবক সদস্য, মোঃ গোলজার হোসেন, মোঃ শাহ আলম, শিক্ষার্থী বর্ষা, আয়াতুল্লাহ। এছাড়া সকল সুবিধাভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবক সদস্যরা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা, সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...