খুলনায় ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ নারী আটক

অনলাইন নিউজ ডেস্ক
০৭ মার্চ ২০২৬ ১০:৫১ পিএম
খুলনায় ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ নারী আটক

খুলনায় তিনটি পৃথক মডেলের পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া পারভীন সুমি (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে নগরীর খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ‘ইমাদ পরিবহনে’ তল্লাশি চালিয়ে উক্ত পিস্তল ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুরাইয়া পারভীন সুমি সাতক্ষীরা সদর উপজেলার চালতেতলার বাটকেখালি গ্রামের আব্দুল করিমের স্ত্রী। তার বাবার নাম আশরাফ উদ্দিন।

নগরীর লবণচরা থানার ওসি মো. তু‌হিনুজ্জামান বিদেশি পিস্তল ও গুলিসহ সুরাইয়া পারভীন সুমিকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা থেকে ঢাকা-সাতক্ষীরা মহাসড়কের নগরীর লবণচরা থানার নিজখামার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা। সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সুরাইয়া পারভীন সুমি নামে ওই নারীর ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২টি বিদেশি রিভলভার, ৩টি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি। তিনটি পিস্তলের মধ্যে দুটি ‘নাইন এমএম’ ও একটি ‘টুটুবোর’। এছাড়া ৯৬ রাউন্ড গুলির মধ্যে রয়েছে ৫০টি টুটুবোর, ২১টি নাইন এমএম ও ২৫টি থ্রি টু ফোর।

কেএমপির উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এই অস্ত্র ও গুলি সাতক্ষীরা থেকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিলো। অস্ত্রসহ আটক হওয়া সুমির নামে এর আগেও মাদক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া অস্ত্রগুলো সাতক্ষীরার কার কাছ থেকে নিয়ে কোথায় দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। অস্ত্র ও গোলাবারুদসহ আটক সুরাইয়া পারভীন সুমিকে নগরীর লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...