খুঁজুন
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২

খুবিতে বায়স্কোপের আয়োজনে প্রাণময় লোকসন্ধ্যা ‘মাটির টান’ অনুষ্ঠিত

খুবি প্রতিনিধি: মোস্তফা কামাল
প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ১১:৪২ অপরাহ্ণ
খুবিতে বায়স্কোপের আয়োজনে প্রাণময় লোকসন্ধ্যা ‘মাটির টান’ অনুষ্ঠিত

‘ধারালো বিবেক আর শাণিত চোখে, জীবন দেখি ও জীবন দেখাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন বায়স্কোপ’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রাণময় লোকসন্ধ্যা ‘মাটির টান।’

আজ ০৭ অক্টোবর (সোমবার) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় প্রাঙ্গনে সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।

বায়স্কোপের সভাপতি আফরোজ মালিক অয়ন ও সাধারণ সম্পাদক শুভ মুন্ডা সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, বায়স্কোপ’র উপদেষ্টা বাংলা ডিসিপ্লিনের প্রফেসর ড. দুলাল হোসেন, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. এনামুল হক, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মো. হাসান মাহমুদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই আয়োজন উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত হয়। এতে তাদের মনের প্রশান্তি ঘটে। এজন্য গ্রন্থগত বিদ্যার বাইরে নিজেদের ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে দক্ষ করে তোলা উচিত। তিনি এ ধরনের প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় জনপ্রিয় লোকসঙ্গীতে মেতে ওঠেন উপস্থিত শিক্ষার্থী ও দর্শকরা।

বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও প্রশ্নফাঁসে জড়িত সৈয়দ আবেদ আলী জীবনের তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগারে থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আল আমিন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানি লন্ডারিং আইনে আসামি সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে মামলা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেন পাওয়া যায়। তার মধ্যে মো। জাকারিয়া রহমানসহ একাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী জড়িত আছেন মর্মে তথ্য পাওয়া যায়।

আসামি সৈয়দ আবেদ আলী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) একজন গাড়িচালক (অবসরপ্রাপ্ত) হয়েও তিনি সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন। অনেক সরকারী কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং অনৈতিকভাবে চাকুরি পেয়েছেন মর্মে বিশ্বস্থসূত্রে জানা যায়।

আসামি সৈয়দ আবেদ আলী ওরফে জীবনের কাছে থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রকৃত তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
১
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে বেলকুচিতে রাজস্ব তহবিল হতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও সনদ বিতরণ কুড়িগ্রামে মাদক সেবনের অপরাধে ৩ মাদকসেবির কারাদন্ড